দেশের মানুষ পুরনো পচা রাজনীতি আর চায় না: ডা. শফিকুর রহমান

ময়মনসিংহ প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৯আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৭

জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ‘এ দেশের মানুষ পুরোনো পচা রাজনীতি আর চায় না। পরিবার ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি চায় না। দলীয় সরকার দেখতে চায় না। জনগণ জনগণের সরকার দেখতে চায়। ঠেলায় পড়ে অনেকে এখন বলতে শুরু করেছে আমরাও হ্যাঁ’র পক্ষে ভোট দেবো।’

মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউজ ময়দানে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের আয়োজনে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমির জনসভায় আরও বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে চোরেরা চুরি করে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আল্লাহ যদি আমাদের ক্ষমতায় আনে, ওদের পেটের ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে সেই টাকা দেশে ফেরত নিয়ে আসা হবে।

‘যারা দুর্নীতিবাজ ঋণখেলাপিদের হাতের বগলে নিয়ে রাজনীতি করে তাদের আপনারা ভোট দেবেন, নাকি যারা এ দেশে ন্যায়ের পক্ষে, হকের পক্ষে, ইনসাফের পক্ষে কাজ করবে তাদের পক্ষে আপনারা ভোট দেবেন?’

তিনি বলেন, ‘আমরা প্রত্যেক বিভাগীয় শহরকে উন্নত স্মার্ট নগরীতে পরিণত করবো।’

নারীদের প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, ‘আমরা মায়েদের সম্মান করবো, জাত ধর্ম বর্ণ আমরা বিচার করবো না। রাষ্ট্র গঠনে, উন্নয়নে অবদান রাখার জন্য নারীদের গুরুত্ব দেওয়া হবে।’

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে জনসভায় দলীয় নেতৃবৃন্দ ছাড়াও ১১ দলীয় জোটের নেতারা বক্তব্য দেন। এ সময় জামাতের আমির ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনে জামাতসহ ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে প্রতীক হাতে তুলে দেন।

জনসভা সফল করতে সকাল থেকে বিভিন্ন এলাকার নেতাকর্মীরা মিছিল নিয়ে নগরীর সার্কিট হাউজ ময়দানে উপস্থিত হন।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের