সীমান্তে বিজিবির অভিযানে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৬আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৭

মৌলভীবাজার জেলার বড়লেখা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অবৈধ অস্ত্র উদ্ধার করেছে ৫২ বিজিবি। অভিযানে ২৪টি পাওয়ারজেল নাইনটি উচ্চ বিস্ফোরক, ২৩টি ডিটোনেটর, ১৫ মিটার ডিটোনেটর কর্ড এবং ৩টি পাইপগান উদ্ধার করা হয়।

৫২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে করে এ তথ্য জানান।

বিজিবি অধিনায়ক জানান, গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নিউ পাল্লাথল বিওপি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। বড়লেখা উপজেলার নির্বাচনি বেইজ ক্যাম্প থেকে পৃথক টহল দল নিয়ে সমন্বিত অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা রাতের অন্ধকারে সীমান্তবর্তী গভীর জঙ্গলে পালিয়ে যায়। পরে সীমান্তের অভ্যন্তরে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম এলাকা থেকে লুকিয়ে রাখা উচ্চ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকে সামনে রেখে এসব বিস্ফোরক ও অস্ত্র অনুপ্রবেশ দেশের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার একটি সুস্পষ্ট অপচেষ্টা। ঘটনার পরপরই আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

বিজিবি আরও জানিয়েছে, দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে তারা সর্বদা প্রস্তুত ও সতর্ক রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি