পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন কাশিমপুর কারাগারের ৪১২ বন্দি

গাজীপুর প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১১আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১১

গাজীপুরের কাশিমপুরে চারটি কারাগারে ৯৭১ জন বন্দি ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের জন্য নিবন্ধন করেছেন। তাদের মধ্যে দুই দিনে ৪১২ জন ভোট দিয়েছেন। বৃহস্পতিবার কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

কাশিমপুর কারাগার-১-এর কারা তত্ত্বাবধায়ক আবু নুর রেজা জানান, তার কারাগারে ১৬১ জন বন্দি পোস্টাল ভোট প্রদানের জন্য নিবন্ধন করেছেন। তাদের যাচাই-বাছাইয়ের পর ৯৩টি ব্যালট হাতে পেয়েছেন। মঙ্গলবার সেসব বন্দি ভোটাধিকার প্রয়োগ করছেন।

কাশিমপুর কারাগার-২-এর তত্ত্বাবধায়ক মো. আল মামুন জানান, তার কারাগারে ১৩৭ জন বন্দি পোস্টাল ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। তাদের মধ্যে বুধবার ভোট দিয়েছেন ৯৩ জন।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মামুন জানান, তার কারাগারে ৬২৯ জন বন্দি রেজিস্ট্রেশন করেছেন। তাদের মধ্যে ৫২০টি ব্যালট হাতে পেয়েছেন। গত দুই দিনে ২২০ জনের ভোট নেওয়া হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের তত্ত্বাবধায়ক কাওয়ালিন নাহার জানান, তাদের কারাগারে ৪৪ জন নারী বন্দি পোস্টাল ব্যালটের জন্য রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে ৩৪টি হাতে পেয়েছেন। বুধবার তাদের ভোট গ্রহণ করা হয়েছে।

অপরদিকে নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য মোট ২৩ হাজার ১৭ জন ভোটার নিবন্ধিত হন। যাচাই-বাছাই শেষে ২২ হাজার ৯২৭টি ব্যালট অনুমোদিত হয় এবং ৯০টি অনুমোদন পায়নি।

শনিবার পর্যন্ত ডাকযোগে পাওয়া পোস্টাল ব্যালট স্ক্যানিং কার্যক্রমের পরে জেলা প্রশাসনের কাছে ১ হাজার ২২৪টি জমা পড়েছে। ১২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এর মাধ্যমে ভোট দেওয়া যাবে।

/এমএএ/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী