তিন দিন বন্ধের পর বেনাপোল বন্দরে আমদানি-রফতানি শুরু

বেনাপোল (যশোর) প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে তিন দিন আমদানি-রফতানি বন্ধ ছিল। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে আবার সচল হয়েছে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য তিন দিন বন্ধ ছিল। ছুটি শেষে আজ সকাল থেকে আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন এ বন্দর দিয়ে ভারত থেকে পাঁচ শতাধিক ট্রাক পণ্য আমদানি এবং ২০০ ট্রাক পণ্য ভারতে রফতানি হয়ে থাকে।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, ‘দেশে নির্বাচনের কারণে গত তিন দিন এ বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল। নির্বাচন এবং ছুটি শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ভারত থেকে ২০টি আমদানি পণ্যবাহী ট্রাক ভারত থেকে এসেছে। অপরদিকে বাংলাদেশ থেকে ৫টি রফতানি পণ্যবাহী ট্রাক ভারতে গেছে।’

/এমএএ/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী