বাসচাপায় প্রাণ হারালেন অটোরিকশাযাত্রী, সড়ক অবরোধ

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩১আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩১

সিরাজগঞ্জে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আঁখি খাতুন (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই অটোরিকশাচালক। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে পৌর শহরের বিয়ারা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আঁখি বিয়ারা ঘাট এলাকার ফারুক হোসেনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, এসআই এন্টারপ্রাইজ পরিবহনের একটি বাস শহরের বাজার স্টেশন কাউন্টার থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বিয়ারাঘাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী আঁখি রিকশা থেকে সড়কে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় চালককে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপা‌তা‌লে ভর্তি করেন।

স্থানীয়রা আরও জানান, নিহত আঁখি তার শিশুকন্যাকে মাদ্রাসায় রেখে রিকশায় করে বাসায় ফিরছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই সড়কে আধ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ফলে এ সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সিরাজগঞ্জ সদর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এখন ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ছাড়া ঘাতক বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের