মব সৃষ্টি যাতে না হয় সেদিকে লক্ষ রাখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩১আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০০

ফরিদপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘কোনও মব সৃষ্টি বা আইনশৃঙ্খলার অবনতি যাতে না হয় সেদিকে লক্ষ রাখতে হবে।’ 

শুক্রবার বিকালে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘রমজানে দ্রব্যমূল্য সহনীয় অবস্থায় রাখতে হবে এবং দল-মত নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমার দল সবার সেবক হিসেবে সেবা করতে চায়।’

প্রধান অতিথি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে বলেন, ‘শুধু একটা দলের নয়, যখন আইশৃঙ্খলা অবনতি হবে, তখন কিন্তু প্রকৃত অপরাধীকে ধরতে হার্ডলাইনে যেতে হবে। এখানে দল-মত দেখার কোনও প্রয়োজন নেই।’ 

তিনি বলেন, ‘পুলিশের তদন্ত নিরপেক্ষ হতে হবে। কোনও নিরপরাধ ব্যক্তিকে শাস্তি দেওয়া চলবে না। মানুষের নিরাপত্তার প্রশ্নে কোনও দল-মত দেখলে হবে না, প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনতে হবে।’ 

ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিতে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। 

সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার নজরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বাবায়ক অ্যাডভোকেট মোদাররেছ আলী ইছা, সদস্যসচিব একে কিবরিয়া স্বপন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীসহ সরকারের বিভিন্ন দফতরের উচ্চপদস্থ কর্মকর্তারা। 

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
দেশে যদি তেলই না থাকে তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ হয় কীভাবে: শামা ওবায়েদ
সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
ভোলার গ্যাস কতদূর
ভোলার গ্যাস কতদূর
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা