যশোরে রোমান জুট মিলে আগুনে কোটি টাকার ক্ষয়ক্ষতি

যশোর প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪১আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪১

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া শিল্প শহরের উড়োতলা এলাকায় অবস্থিত রোমান জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট কাজ শুরু করে এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মিলের ইলেকট্রনিক ইনচার্জ সোহেল রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইলেকট্রনিক জটিলতার কারণে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পাটের ব্যাক সাইডে শর্ট সার্কিট হয়ে প্রথমে আগুন লাগে এবং পরে তা ছড়িয়ে পড়ে।

এদিকে মালোপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শেখ সাদী জানান, খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

মিলের জেনারেল ম্যানেজার মিরাজুল ইসলাম জানান, এখনও সুনির্দিষ্টভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় এক কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। ঘটনার পর মিল এলাকায় শ্রমিক ও স্থানীয়দের মাঝে উদ্বেগ সৃষ্টি হলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী