ভোরে কড়াইল বস্তিতে আগুন, ঘুমন্ত যুবকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২৬, ১১:০৪ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১১:০৭

রাজধানীর বনানী এলাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) ভোরে বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় এ আগুন লাগে। আগুনে ওই তরুণের মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকটি বসতঘর ও দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

নিহত শাহরিয়ার রহমান শুভ্রর গ্রামের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামে। তার বাবার নাম মনির হোসেন এবং মায়ের নাম মোর্শেদা আক্তার মিতা।

জানা যায়, তিনি কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেট সংলগ্ন এলাকায় একটি ঘরে ভাড়া থাকতেন। ভোরে আগুনের সময় গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় তিনি আর বের হতে পারেননি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোরে কলোনির পশ্চিমপাড়ায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। তাদের টানা চেষ্টায় ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নেভানোর আগেই অন্তত সাত থেকে আটটি বসতঘর এবং একটি দোকান সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

বনানী থানার ওসি সালাউদ্দিন অগ্নিকাণ্ডে ওই তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুড়ে যাওয়া একটি ঘর থেকে শুভ্র নামের ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঠিক কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তদন্ত সাপেক্ষে ফায়ার সার্ভিস নিশ্চিত করতে পারবে বলে জানান তিনি।

/আইএ/আইএএম/
সম্পর্কিত
দেশে স্বাভাবিক প্রসব অর্ধেকের নিচে, অস্ত্রোপচার বাড়ছে কেন?
‘আমি কে তোরে চিনাইতেছি’ বলেই দূরবীন বাংলায় তাণ্ডব চালালো কারা?
অন্যরকম বাজার, যেখানে ফেলনা প্লাস্টিকে মিলছে নিত্যপণ্য
সর্বশেষ খবর
দখল-চাঁদাবাজি বন্ধ করুন, নইলে জেলে দেবো: নিজ দলের নেতাকর্মীদের হুঁশিয়ারি হুইপের
দখল-চাঁদাবাজি বন্ধ করুন, নইলে জেলে দেবো: নিজ দলের নেতাকর্মীদের হুঁশিয়ারি হুইপের
ব্রিটিশ নাগরিক হলেন ললিত মোদি, জানালেন ‘যুক্তরাজ্যই এখন আমার ঘর’
ব্রিটিশ নাগরিক হলেন ললিত মোদি, জানালেন ‘যুক্তরাজ্যই এখন আমার ঘর’
শৌচাগার থেকে মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক
শৌচাগার থেকে মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সর্বাধিক পঠিত
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেনযাত্রা, কত দেশ পেরিয়ে কোথায় যায়?
বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেনযাত্রা, কত দেশ পেরিয়ে কোথায় যায়?
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ