সিএনজি অটোরিকশা ও নসিমনের সংঘর্ষে প্রাণ হারালেন ৩ জন

রাজশাহী প্রতিনিধি
০৯ মার্চ ২০২৬, ১৪:০৬ আপডেট : ০৯ মার্চ ২০২৬, ১৪:০৬

রাজশাহীতে সিএনজিচালিত অটোরিকশা ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বাঘা উপজেলার চণ্ডীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন– লালপুরের নওপাড়া গ্রামের সিএনজিচালিত অটোরিকশার চালক শরিফুল ইসলাম (৪৫), যাত্রী লালপুরের বধুপাড়া গ্রামের বিধান দাস (৫৫) এবং একই উপজেলার আন্দী গ্রামের রকেনা বেগম (৯০)।

আহতরা হলেন– শাহজাহান আলী (৩৫), সীমা বেগম (৫০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, যাত্রীবোঝাই সিএনজি অটোরিকশাটি লালপুর থেকে বাঘার দিকে যাওয়ার পথে চণ্ডীপুর এলাকায় পৌঁছালে স্টিয়ারিং চালিত নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেরাজুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত দুজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি গাড়িই জব্দ করা হয়েছে।

নিহতদের মরদেহ পরবর্তী আইনিপ্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আগারগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি