মসলার দোকানে পচা মরিচ ও ধানের তুষ, ৭০ হাজার টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি
১১ মার্চ ২০২৬, ০৯:০০আপডেট : ১১ মার্চ ২০২৬, ০৯:১৬

বগুড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, র‌্যাব ও পুলিশ লাইসেন্স বিহীন দুটি মসলার দোকানে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার দুপুরে শহরের ফহেতআলী ছাতাপট্টির গলিতে এ অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শহরের ফহেতআলী ছাতাপট্টির গলিতে দুটি মসলার দোকান ও কারখানায় অভিযান চালানো হয়। অভিযানকালে দোলন নামে খুচরা মসলার দোকানে এক বস্তা ধানের তুষ এবং এক বস্তা পচা, নিম্নমানের মরিচ সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। এ ছাড়া বগুড়া হলুদ মিলে মৌরি হলুদ নামে নষ্ট ও নিম্নমানের হলুদ ভালো হলুদের সঙ্গে মেশানোর জন্য সংরক্ষণ করতে দেখা যায়।

এ সব অপরাধের স্বীকারোক্তির ভিত্তিতে দোলন মসলা দোকানের মালিক দোলনকে ৫০ হাজার টাকা এবং বগুড়া হলুদ মিলের মালিক রোকনুজ্জামানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় অভিযুক্ত প্রতিষ্ঠান দুটিকে সরকারের সব আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া।

/এমএএ/
সম্পর্কিত
বাজারে নকল পণ্যের ছড়াছড়ি, চিনবেন কীভাবে
বাজারে সংকট, এক গোডাউনে ৯১ লাখ টাকার সয়াবিন তেল মজুত
পচা-বাসি খাবার বিক্রিক্যাফে নুরকে ১ লাখ টাকা জরিমানা
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু