চট্টগ্রাম থেকে ১২ দিনে ১০০ ফ্লাইট বাতিল 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
১২ মার্চ ২০২৬, ১৪:০১আপডেট : ১২ মার্চ ২০২৬, ১৪:০৪

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে দুবাই, আবুধাবি, শারজাসহ বিভিন্ন গন্তব্যে এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি বিমান চলাচল। একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে। বুধবার (১১ মার্চ) আরও পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এ নিয়ে ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ১২ দিনে মোট ১০০টি ফ্লাইট বাতিল হলো।

তবে বুধবার বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত যাত্রীবাহী ৮টি অ্যারাইভাল ফ্লাইট এবং ৫টি ডিপার্চার ফ্লাইট সচল ছিল। 

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বুধবার বাতিল করা পাঁচটি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা ২টি অ্যারাইভাল ফ্লাইট এবং ২টি ডিপার্চার ফ্লাইট রয়েছে। এ ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের  মধ্যপ্রাচ্যগামী একটি ডিপার্চার ফ্লাইট রয়েছে।’

শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বর্তমানে সীমিত পরিসরে বন্ধ রেখেছে। এ জন্য ফ্লাইট বাতিল করা হয়। 

/এমএএ/
সম্পর্কিত
বিশেষ কায়দায় দুবাই থেকে আনছিলেন ২ কেজি স্বর্ণ, বিমানবন্দরে ধরা
বৈরী আবহাওয়ায় চট্টগ্রামে নামতে পারেনি তিন ফ্লাইট
শাহ আমানতে কার্গো ফ্লাইট চালুর উদ্যোগ কোথায় হারিয়ে গেলো
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু