কুড়িগ্রামে ঝড়ের তাণ্ডবে একজনের মৃত্যু, নিখোঁজ ১

কুড়িগ্রাম প্রতিনিধি
১৫ মার্চ ২০২৬, ১২:৫৮ আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১৫:০৯

কুড়িগ্রামের চিলমারীতে ঝড় ও শিলাবৃষ্টির কবলে পড়ে মিন্টু মিয়া (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ফরিদ উদ্দিন নামে আরও এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১৪ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের গাজিরপাড়া খেয়াঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ও নিখোঁজ দুজনই ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে তারাবির নামাজের পর হঠাৎ প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। সে সময় মিন্টু মিয়া ঘাটে বাঁধা নিজের নৌকা আরও ভালো করে বাঁধতে গাজিরপাড়া খেয়া ঘাটে যান। সেখানে ঝড়ের কবলে পড়ে তিনি নিখোঁজ হন। একই সময় ফরিদ উদ্দিন নামে আরও এক স্থানীয় বাসিন্দা নিখোঁজ হন। ঝড়ে ঘাটে থাকা বেশ কিছু নৌকা ভেঙে গেছে।

ঝড় থেমে গেলে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। পরে ঘাট থেকে প্রায় ৫-৬ কিলোমিটার দক্ষিণে একটি বালুচরে বালুতে দেবে থাকা অবস্থায় মিন্টু মিয়ার মৃতদেহ উদ্ধার করা হয়। তবে রবিবার বেলা ১১টা পর্যন্ত ফরিদ মিয়ার কোনও সন্ধান পাওয়া যায়নি।

চিলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা নিখোঁজ ফরিদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। তবে রবিবার বেলা ১১টা পর্যন্ত সর্বশেষ পাওয়া খবর পাওয়া পর্যন্ত তার কোনও সন্ধান মেলেনি।

/এমএএ/
সম্পর্কিত
বৃষ্টির মধ্যে আমবাগানে গেলেন আইনজীবী, বজ্রের শব্দে সেখানেই মৃত্যু
নওগাঁয় ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
বৈশাখী ঝড়ে লন্ডভন্ড গাজীপুরের তিন গ্রাম, গোটা এলাকা বিদ্যুৎহীন
সর্বশেষ খবর
সাফের সেমিফাইনাল দেখতে দর্শকদের আগেভাগে স্টেডিয়ামে আসার আহ্বান ডিএমপির
সাফের সেমিফাইনাল দেখতে দর্শকদের আগেভাগে স্টেডিয়ামে আসার আহ্বান ডিএমপির
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
বাসদের (মার্কসবাদী) তৃতীয় কনভেনশন: সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম বেগবানের ডাক
বাসদের (মার্কসবাদী) তৃতীয় কনভেনশন: সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম বেগবানের ডাক
‘পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে গুলি করবো’
‘পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে গুলি করবো’
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি
টানা তিন দিনে তিন দফা কমলো স্বর্ণের দাম
টানা তিন দিনে তিন দফা কমলো স্বর্ণের দাম