বৃষ্টির মধ্যে আমবাগানে গেলেন আইনজীবী, বজ্রের শব্দে সেখানেই মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
১৯ মে ২০২৬, ০৯:৩৬আপডেট : ১৯ মে ২০২৬, ০৯:৩৬

সাতক্ষীরায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রাঘাতের বিকট শব্দে হৃদরোগে আক্রান্ত হয়ে কামরুন নাহার (৪৯) নামের এক আইনজীবীর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা সরকারি কলেজের জিয়া হল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কামরুন নাহার সাতক্ষীরার সাবেক ক্রিকেটার ও ‘ক্লেমন সাতক্ষীরা ক্রিকেট একাডেমি’র পরিচালক একরামুল ইসলাম লালুর স্ত্রী। তার এই মৃত্যুতে জেলা আইনজীবী সমিতি, ক্রীড়াঙ্গন ও স্থানীয় সচেতন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাতে সাতক্ষীরায় হঠাৎ তীব্র কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টি শুরু হয়। এ সময় কামরুন নাহার বাড়ির পাশে তাদের নিজস্ব আম বাগানে যান। ঝড়ের তীব্রতা কিছুটা কমলে বাগানের এক কর্মচারী তাকে একটি গাছের নিচে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।

তার বোনে স্বামী অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু বলেন, ঝড়-বৃষ্টির মধ্যে সে বাগানে গিয়েছিল। পরে কর্মচারী তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে কামরুন নাহারকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, বজ্রপাতের প্রচণ্ড শব্দে আতঙ্কিত হয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এবং হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার একমাত্র ছেলে সাতক্ষীরা জেলা অনুর্ধ্ব ১৪ দলের অধিনায়ক।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাদ জোহর সাতক্ষীরা শহরের দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ হয়ে ফিরলো বিএসএফ
শহর ছাড়িয়ে কীভাবে গ্রামে গেলো ডেঙ্গু
এক বিদ্যালয়ের ১৩ স্কুলছাত্রীর বিয়ে, অভিভাবকদের ডাকলো প্রশাসন 
সর্বশেষ খবর
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত