নওগাঁয় ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

নওগাঁ প্রতিনিধি
১৭ মে ২০২৬, ১৮:৩২ আপডেট : ১৭ মে ২০২৬, ১৮:৩২

নওগাঁর পত্নীতলা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রচণ্ড ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে ঘরবাড়ি ও দোকানপাট। মাটিতে নুয়ে পড়ে ধানক্ষেত। গাছপালা ভেঙে বিদ্যুতের খুঁটি ও তারের ওপর পড়ায় বিভিন্ন এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রবিবার (১৭ মে) রাত ১২টার পর থেকেই দফায় দফায় উপজেলার বিভিন্ন এলাকায় আঘাত হানে এই ঝড়।

স্থানীয়রা জানান, রাত ১২টার পর থেকেই দফায় দফায় শুরু হয় ঝড়-বৃষ্টি। এতে উপজেলার ছোট চাঁদপুর, বড় চাঁদপুর, হরিরামপুর, মাহমুদপুর, চকজয়রাম, ঠুকনিপাড়া, নতুনহাট, পালসাসহ বিভিন্ন গ্রামের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের তীব্রতায় অনেক কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি ও দোকানপাট লন্ডভন্ড হয়েছে। বড় বড় গাছ উপড়ে চাপা পড়ে ভেঙে গেছে ঘরবাড়ি। অনেক জায়গায় গাছপালা ভেঙে সড়কে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ সরবরাহ। ঝড়ের সময় মেঘের গর্জন ও বিজলির ঝলকানিতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ছোট চাঁদপুর গ্রামের শামসুল আলম বলেন, ‘এক সপ্তাহ আগেই টিন দিয়ে ঘর তৈরি করি। রাতের ঝড়ে আমার ঘরের চাল উড়ে গেছে। এতে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি।’

হরিরামপুর গ্রামে আমিনুল বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই আমার ঘর ঝড়ে লন্ডভন্ড গেছে। ঘরের সব চাল উড়ে গেছে। এখন খোলা আকাশের নিচে বসবাস করছি।’

এ বিষয়ে পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা বলেন, ‘উপজেলার কয়েকটি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার খবর পেয়েছি। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নিরূপণের কাজ চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
বৃষ্টির মধ্যে আমবাগানে গেলেন আইনজীবী, বজ্রের শব্দে সেখানেই মৃত্যু
বৈশাখী ঝড়ে লন্ডভন্ড গাজীপুরের তিন গ্রাম, গোটা এলাকা বিদ্যুৎহীন
কালবৈশাখীর তাণ্ডবে জয়পুরহাটে বিদ্যুৎহীন ৭৫ গ্রামের ৩০ হাজার গ্রাহক
সর্বশেষ খবর
ব্রাজিলে ভোটে হেরে যে দেশে পরিবারসহ পড়ি জমালেন বলসোনারো
ব্রাজিলে ভোটে হেরে যে দেশে পরিবারসহ পড়ি জমালেন বলসোনারো
বছরের পর বছর বন্দরেই পড়ে আছে বিপজ্জনক রাসায়নিক কনটেইনার, বিস্ফোরণঝুঁকি এড়াতে কী করছে প্রশাসন?
বছরের পর বছর বন্দরেই পড়ে আছে বিপজ্জনক রাসায়নিক কনটেইনার, বিস্ফোরণঝুঁকি এড়াতে কী করছে প্রশাসন?
বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
সর্বাধিক পঠিত
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি