জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার: স্বামী ফাহিম কারাগারে

সাভার (ঢাকা) প্রতিনিধি
১৬ মার্চ ২০২৬, ২২:০০আপডেট : ১৬ মার্চ ২০২৬, ২২:৪৪

ঢাকার সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় তার স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুজ্জামান।

এর আগে, ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকার আদালতে হাজির করা হয় আসামিকে। রিমান্ড শুনানির জন্য আগামী ২৪ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক মো. শহিদুজ্জামান বলেন, ‘বিজ্ঞ আদালতে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। তবে আগামী ২৪ মার্চ রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।’

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নিহত শারমিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন। তার স্বামী ফাহিম আল হাসান ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। প্রেমের সম্পর্কের পর গত বছরের ২৪ জুন তারা বিয়ে করেন। সেপ্টেম্বর মাসে তারা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। বিয়ের কিছু দিন পর থেকেই শারমিন ও ফাহিমের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কলহ সৃষ্টি হয়। বিষয়টি শারমিন তার পরিবারের সদস্যদের জানিয়েছিলেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, রবিবার বিকাল পৌনে ৫টার দিকে ফাহিম ফোনে শারমিনের চাচা মনিরুল ইসলামকে ফোন করেন। শারমিন গুরুতর অসুস্থ জানিয়ে বাসায় আসতে বলেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে চাচা শারমিনকে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তাকে সাভারের এনাম মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় শারমিনের কপালের ডান পাশে, মাথার ওপরে গভীর কাটা রক্তাক্ত জখম দেখা গেছে। শারমিনের স্বামী ফাহিম আল হাসান অজ্ঞাত ব্যক্তিদের সহায়তায় পরিকল্পিতভাবে শারমিনকে ধারালো অস্ত্র দিয়ে মাথা ও কপালসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করেছে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন বলেন, ‘ঘটনার পরপরই শারমিন জাহানের স্বামী ফাহিম আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। পরে রবিবার দিবাগত রাতে শারমিনের চাচা মনিরুল ইসলামের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। সোমবার তাকে আদালতে পাঠানো হয়।

নিহত শারমিন জাহান খাদিজা চাঁদপুরের কচুয়া উপজেলার তেতৈয় গ্রামের শাহজাহান মোল্লার মেয়ে। ফাহিম আল হাসান কুমিল্লার মুরাদনগর থানার খুইরুল গ্রামের হানিফ সরকারের ছেলে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে
আবারও গ্রেফতার রিজেন্টের সেই সাহেদ 
সর্বশেষ খবর
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
‘প্রশ্নফাঁস জাতীয় উদ্বেগের বিষয়’, দোষীদের কঠোর শাস্তির নির্দেশ মোদির
‘প্রশ্নফাঁস জাতীয় উদ্বেগের বিষয়’, দোষীদের কঠোর শাস্তির নির্দেশ মোদির
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন