সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত বাংলাদেশি যুবকের হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
১৮ মার্চ ২০২৬, ১২:৪৬আপডেট : ১৮ মার্চ ২০২৬, ১৩:৪০

সৌদি আরবের আল খারিজ শহরে ক্ষেপণাস্ত্র হামলায় আহত ময়মনসিংহের গফরগাঁয়ের যুবক প্রবাসী আব্দুল্লাহ আল মামুনের (৩৫) মৃত্যু হয়েছে।

নিহত আব্দুল্লাহ আল মামুন গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের আব্দুস শহীদ সওদাগরের পুত্র।

বুধবার (১৮ মার্চ) সকালে মামুনের বাবা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরের আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে ইরানের ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ ঘটে। এতে মামুন গুরুতর আহত হন। এরপর থেকে মামুন একই শহরের ডাক্তার সোলায়মান আল হাবিব হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় লাইফ সাপোর্টে থেকে মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ১১টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ আল খারিজ শহরে রাখা হয়েছে।

নিহত মামুন এক সন্তানের বাবা। তার এমন মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ বাড়িতে ফিরিয়ে আনা নিয়ে চিন্তিত তার পরিবার।

/এমএএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে