রংপুরের ফিলিং স্টেশনগুলোতে ‘জ্বালানি  তেল নেই’ নোটিশ, চরম দুর্ভোগ 

রংপুর প্রতিনিধি 
২৫ মার্চ ২০২৬, ১৪:১৮আপডেট : ২৫ মার্চ ২০২৬, ১৫:৪৩

বিভাগীয় নগরী রংপুরের কোনও পেট্রোল পাম্পে জ্বালানি তেল নেই। ফিলিং স্টেশনগুলো ‘জ্বালানি  তেল নেই’ লিখে নোটিশ টাঙিয়ে দিয়েছে। এতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

এদিকে, শত শত মোটরসাইকেল বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে তেল নেওয়ার জন্য অপেক্ষা করছে। 

আজ বুধবার নগরীর অর্ধ শতাধিক ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, কোনও ফিলিং স্টেশনেই তেল নেই। সবখানে শত শত মোটরসাইকেল লাইন ধরে অপেক্ষা করছে। 

ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, মঙ্গলবার ডিপো থেকে কোনও জ্বালানি তেল সরবরাহ করেনি। ফলে তাদের পক্ষে তেল বিক্রি করা সম্ভব হচ্ছে না। তারা আরও অভিযোগ করেন, জ্বালানি ডিপোগুলো কবে কখন জ্বালানি সরবরাহ করবে তাও বলছে না। অথচ ট্যাংক-লরিগুলো তেলের জন্য ডিপোতে অবস্থান করছে দুই দিন ধরে। সে কারণে তারা বাধ্য হয়ে তেল নেই বলে নোটিশ টাঙিয়ে দিয়েছেন। 

এদিকে, জ্বালানি তেলের জন্য অপেক্ষমাণ মোটরসাইকেল আরোহীরা অভিযোগ করেছেন, ‘দুদিন ধরে তেল না পাওয়ায় মোটরসাইকেল চালানো সম্ভব হচ্ছে না। সরকারের তেল আছে বলে প্রচারণা করার কোনও মানে হয় না।’

/এমএএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বশেষ খবর
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান