রাঙামাটির ফিলিং স্টেশনগুলোতে নতুন নির্দেশনা

রাঙামাটি প্রতিনিধি
২৮ মার্চ ২০২৬, ১৭:২৮আপডেট : ২৮ মার্চ ২০২৬, ১৭:২৮

রাঙামাটিতে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে ফিলিং স্টেশনগুলোতে নতুন নির্দেশনা জারি করেছে প্রশাসন।

শনিবার থেকে এই নির্দেশনা শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এর আগে পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

বেশকিছু দিন ধরে পাম্পগুলোতে তেল বিক্রি শুরু হলে সড়কে বিশৃঙ্খলা, এক ব্যক্তি একাধিকবার নেওয়ার অভিযোগ, ব্যক্তিগত মজুতসহ নানা অভিযোগে শৃঙ্খলা ফেরাতে পাম্প মালিক ও স্থানীয় প্রশাসন এক জরুরি সভা করে। ওই সভা থেকে কিছু সিন্ধান্ত গ্রহণ করা হয়। পাম্পে তেল আসলেই বিক্রি না করে প্রতিদিন গ্রাহক পর্যায়ে তেল বিক্রি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

সভায় সিদ্ধান্ত হয় শনিবার, সোমবার ও বুধবার সকাল ৯টা থেকে ১১টা অকটেন এবং রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ডিজেল বিক্রি করা হবে। বিকাল ২টা থেকে ৩টা পর্যন্ত সরকারি অফিসগুলো তেল নিতে পারবে। যদি এর পর জমা থাকে তাহলে পরের দিন সেগুলো সাধারণ মানুষের কাছে বিক্রি করা যাবে।

রাঙামাটি শহরের হিল ভিউ ফিলিং স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম জানান, তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আজ শনিবার ডিজেল দেওয়া হবে, তাও সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত। আশা করছি, এতে শৃঙ্খলা ফিরবে।

রাঙামাটি সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন বলেন, ‘শহরের চারটি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসন সবাই মিলে সংকট সমাধানে কাজ করছি।’

/এমএএ/
সম্পর্কিত
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
তেলের পর এবার বাড়তে পারে বিদ্যুতের দাম, চাপে ভোক্তারা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের