ময়মনসিংহে শিক্ষামন্ত্রীর অনুষ্ঠান বর্জন করলেন সাংবাদিকরা

ময়মনসিংহ প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৬, ১৫:৫৪আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ১৫:৫৪

ময়মনসিংহে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের অনুষ্ঠান বর্জন করেছেন সাংবাদিকরা। আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ও শিক্ষকদের অশোভন আচরণের প্রতিবাদে তারা ওই অনুষ্ঠান বর্জন করেন।

সোমবার (৬ এপ্রিল) সকালে নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই ঘটনা ঘটে।

ওই অনুষ্ঠানে কর্তব্যরত সাংবাদিকরা জানান, মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী মঞ্চে ওঠার পর সাংবাদিকরা ভিডিও ধারণ করতে যান। তখন মন্ত্রী ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের বের হয়ে যেতে বলেন। এ সময় অতি উৎসাহী কিছু শিক্ষকও সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করেন এবং বের করে দেন।

এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে স্থানীয় সাংবাদিকরা তাৎক্ষণিক অনুষ্ঠান বর্জন করে অনুষ্ঠানস্থল ত্যাগ করে বাইরে চলে আসেন।

/এমএএ/
সম্পর্কিত
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী