জামিন পেয়েছেন জ্বালানি তেল নিয়ে পোস্ট দেওয়া সেই জামায়াত কর্মী সুমি

বরিশাল প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৬, ১৪:৪৫আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১৮:০৬

জ্বালানি তেল নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ভোলায় গ্রেফতার সাওদা সুমি নামে এক নারীকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) শুনানি শেষে ভোলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে জামিন দেন।

রবিবার রাতে ভোলা পৌর এলাকার নিজ বাসা থেকে জামায়াত কর্মী সাওদা সুমিকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। জামায়াতের এ নারী কর্মীর গ্রেফতার ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

ভোলার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই জুয়েল হোসেন খান মামলার এজাহারে উল্লেখ করেছেন, সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে জানতে পারি, আসামি সাওদা তার ফেসবুক আইডি থেকে রাষ্ট্র এবং সরকারবিরোধী বিভিন্ন পোস্ট করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। রবিবার রাতে ভোলা সদর মডেল থানাধীন এলাকার বাসায় অভিযান চালিয়ে সাওদার হেফাজত থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

এজাহারে আরও বলা হয়, আসামি তার স্বামীর উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে ফেসবুক পোস্টের সত্যতা স্বীকার করে জানান, ফেসবুকের ভিউ বৃদ্ধির জন্য সমসাময়িক এবং সরকার রাজনীতি, রাষ্ট্র, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি (প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী) সম্পর্কে বিভিন্ন পোস্ট করেছেন। মোবাইল ফোন এবং ব্যবহৃত ফেসবুক আইডির পোস্টগুলো পর্যালোচনা শেষে আসামি সাওদার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাওদার স্বামী আব্দুল হালিম বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে রবিবার রাতে সাওদাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানো হয়। আজ আদালত তাকে জামিন দেন।’

/এমএএ/
সম্পর্কিত
অটোরিকশা চালক হত্যা: একজনের মৃত্যুদণ্ড, দুই জনের যাবজ্জীবন
বিএনপিকর্মী হত্যা মামলায় সাবেক ২ এমপি গ্রেফতার
মাইন্ড গেম: ফেসবুকে যা দেখতে চান তাই দেখায়? নাকি সে যা দেখায় আপনি সেটাই দেখেন
সর্বশেষ খবর
ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না: ট্রাফিক প্রধান
ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না: ট্রাফিক প্রধান
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা 
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা 
মমতার ভাইঝির রহস্যজনক মৃত্যু
মমতার ভাইঝির রহস্যজনক মৃত্যু
অন্তরঙ্গ ছবি-ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে টাকা দাবি, রাজধানীতে যুবক গ্রেফতার
অন্তরঙ্গ ছবি-ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে টাকা দাবি, রাজধানীতে যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা