জ্বালানি তেল বিক্রি নিয়ে সংঘর্ষে ৩ জন আহত

খাগড়াছড়ি প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৬, ১০:৩৪ আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১০:৩৪

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় তেল বিক্রিকে কেন্দ্র করে দোকান কর্মচারী ও ক্রেতার মধ্যে সংঘর্ষে কমপক্ষে তিন জন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে পানছড়ি বাজারের তবলছড়ি সড়কে ‘মেসার্স পাপড়ি এন্টারপ্রাইজ’ নামে একটি জ্বালানি তেলের দোকানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় রফিকুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তি তার ট্রাক্টরের জন্য ৩০ লিটার তেল কেনেন। কিছুক্ষণ পর তার ভাই সুজন (৩৬) একই দোকানে পুনরায় ৩০ লিটার তেল নিতে গেলে দোকানের হেলপার মিজানুর রহমানের (৩৩) সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, সুজন ধাক্কা দিলে দোকান কর্মচারী তেলের ড্রামের ওপর পড়ে গিয়ে মুখে আঘাত পান।

এরপর দোকান কর্মচারী বাইরে গিয়ে আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে রফিকুল ও সুজনের ওপর হামলা চালান। এ সময় এলোপাতাড়ি মারধর করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এতে রফিকুল ইসলামের মাথা ফেটে যায় এবং দুই ভাই গুরুতর আহত হন।

খবর পেয়ে পানছড়ি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠান।

পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনার পর এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা দায়ের হয়নি।

/এমএএ/
সম্পর্কিত
জ্বালানি সংকট মোকাবিলায় সংসদের ১২ সুপারিশ, অগ্রগতি কত দূর?
বিশ্ববাজারে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
থামার নাম নেই: বিশ্ববাজারে তেলের দাম আকাশছোঁয়া
সর্বশেষ খবর
বাবার বিরুদ্ধে আপত্তিকর ছবি রাখার অভিযোগে ‘গভীরভাবে মর্মাহত’ মেগান
বাবার বিরুদ্ধে আপত্তিকর ছবি রাখার অভিযোগে ‘গভীরভাবে মর্মাহত’ মেগান
আ.লীগের অফিস হয়ে গেলো এনসিপির জেলা কার্যালয়!
আ.লীগের অফিস হয়ে গেলো এনসিপির জেলা কার্যালয়!
সংকটাপন্ন অবস্থায় কিংবদন্তি রেফারি মনসুর আজাদ
সংকটাপন্ন অবস্থায় কিংবদন্তি রেফারি মনসুর আজাদ
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
সর্বাধিক পঠিত
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে