এই প্রথম ৩ প্যানেলে হচ্ছে ঠাকুরগাঁও আইনজীবী সমিতির নির্বাচন

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৬, ১৩:২১আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ১৩:২১

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার। জেলা আইনজীবী সমিতির ইতিহাসে এই প্রথম তিনটি পৃথক প্যানেল এই নির্বাচনে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ২৬৩ জন সদস্য এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করে ৩০ জন প্রার্থীর মধ্যে থেকে ১২ জনকে নিজেদের নেতৃত্ব হিসেবে নির্বাচিত করবেন।

এই নির্বাচনের বিশেষ উল্লেখযোগ্য দিক হলো, এর আগে আইনজীবী সংগঠনগুলো সরাসরি আওয়ামী লীগ ও বিএনপিপন্থি দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করতেন। অনেককাল আগে থেকে আওয়ামীপন্থি প্যানেলে বামরা এবং বিএনপিপন্থি প্যানেলে জামায়াত যুক্ত হয়ে নির্বাচন করে এসেছে। এবারই প্রথম পৃথক প্যানেল দিয়ে নির্বাচন করছেন জামায়াতপন্থি আইনজীবীরা। সে কারণেই এবার প্যানেল হয়েছে তিনটি। এর মধ্যে বিএনপিসমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলই কেবল সবগুলো পদে পরিপূর্ণভাবে প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। তাদের প্যানেলে সভাপতি পদে প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক পদে তরুণ আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাজনীতিতে কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে আওয়ামীপন্থি আইনজীবীরা স্বতন্ত্র একটা প্যানেল হিসেবে নির্বাচন করছেন। এই প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শেখ ফরিদ প্রতিদ্বন্দ্বিতা করছেন, যারা দুজনই এই সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক। তবে তারা জানান, তারা কোনো প্যানেল দেননি, স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জামায়াতপন্থি বাংলাদেশ ল’য়ারস কাউন্সিল থেকে সভাপতি পদে অ্যাডভোকেট আব্দুল গাফফার এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট ইউনুস আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ১২টি পদের বিপরীতে তারা প্রার্থী দিয়েছেন ১০টিতে। স্বতন্ত্রভাবে যারা নির্বাচন করছেন তাদের আট জনই আওয়ামীপন্থি বলে মনে করছেন আইনজীবীরা।

এদিকে, সব পক্ষই জয়লাভের ব্যাপারে আশাবাদী, তবে ক্ষমতাসীনরা রয়েছেন ভালো অবস্থানে।

/এমএএ/
সম্পর্কিত
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
প্রধান বিচারপতির উদ্বেগ 
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
সর্বশেষ খবর
কিস্তিতে পণ্য কেনা ক্রেতার মৃত্যু, পরিবারকে লাখ টাকার সহায়তা দিলো ওয়ালটন
কিস্তিতে পণ্য কেনা ক্রেতার মৃত্যু, পরিবারকে লাখ টাকার সহায়তা দিলো ওয়ালটন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নগদের ক্যারিয়ার ফেস্ট, চাকরি পেলেন ৫ শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নগদের ক্যারিয়ার ফেস্ট, চাকরি পেলেন ৫ শিক্ষার্থী
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের