অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে টিকাদান কর্মসূচি ব্যাহত হয়েছে: এম এ মুহিত

সিরাজগঞ্জ প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৬, ১৬:২২ আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ১৬:২২

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, ‘কেবলমাত্র টিকাদানের মাধ্যমেই হামকে প্রতিরোধ করা সম্ভব। বিগত অন্তর্বর্তী সরকারের আমলে ভুল নীতি গ্রহণের কারণে এই টিকাদান ব্যাহত হয়েছিল। ২০২০-এর পর ২০২৫-এ আরেকটি জরুরি টিকা দেওয়া উচিত ছিল, যেটি সে সময় হয়নি।’

সোমবার (২০ এপ্রিল) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘হাম-রুবেলার টিকাদান কর্মসূচি ২০২৬’ উদ্বোধন শেষে তিনি এসব বলেন।

স্বাস্থ খাতে বিগত সরকার অনিয়ম করেছে উল্লেখ করে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘গত ১৫ বছরে স্বাস্থ্য ব্যবস্থায় যে অব্যবস্থা তৈরি হয়েছিল, সে কারণে ব্যাপক অনিয়ম-দুর্নীতি হয়েছিল। ফলে দেখা গেল, মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরাও কাজ করার সুযোগ পাননি এবং অনেকেরই বেতন-ভাতা নিয়েও সমস্যা হয়েছে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পরই ১৫ দিনের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। আমরা সঙ্গে সঙ্গে এটির চিকিৎসা ও প্রতিরোধে জরুরি পদক্ষেপ গ্রহণ করি। এরই ধারাবাহিকতায় প্রথমে উচ্চ ঝুঁকিপূর্ণ এবং দ্বিতীয় ধাপে পাঁচটি মহানগরীতে টিকাদান শেষে আজ থেকে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হলো। এই কর্মসূচিতে এক কোটি ৭৮ লাখ শিশুকে টিকাদান করা হবে।’‎‎

টিকাদান কর্মসূচি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন– সিরাজগঞ্জের সিভিল সার্জন ড. নুরুল আমিন, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মাসুদ রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

/এমএএ/
সম্পর্কিত
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪
হাম থেকে শিশুকে রক্ষায় অভিভাবকরা যেসব বিষয়ে খেয়াল রাখবেন
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম