হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৬ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৬

সারা দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এই তিনজনের মৃত্যুর ঘটনা ঘটে। তবে এ সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৪ জন। 

স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে দেশে ৯৮৬ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০১ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ৮৭ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ৯৮০ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮৪ জনের। মোট ১ হাজার ৬৪ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬৫ হাজার ১৫৫ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ১ লাখ ৫৮  হাজার ৫৭৬ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৮৬ হাজার  ৮১৩ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২১ হাজার ৯৯ জনের। 

/এএজে/ইউএস/
সম্পর্কিত
হাম থেকে শিশুকে রক্ষায় অভিভাবকরা যেসব বিষয়ে খেয়াল রাখবেন
হামে ভয়াবহতম প্রাদুর্ভাবের মুখে দেশ
একদিনে হামের উপসর্গে ঝরলো ১১ প্রাণ
সর্বশেষ খবর
ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২
ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের সময় জানালেন কোহলি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের সময় জানালেন কোহলি
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
জাহাজের প্রিমিয়াম দ্বিগুণ, এলপিজি সরবরাহে টান
জাহাজের প্রিমিয়াম দ্বিগুণ, এলপিজি সরবরাহে টান
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
এপিবিএনের দায়িত্বের লিখিত বিবরণ চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ
এপিবিএনের দায়িত্বের লিখিত বিবরণ চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ