ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ কিশোর নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৬, ২২:৩২ আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ২২:৩২

ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামে মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। সোহান একই গ্রামের শিপন আহমেদের ছেলে।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানা পুলিশের ওসি জাহানুর আলি জানান, আরিফ হোসেন ও সোহান আহমেদ নামে দুই কিশোর মোটরসাইকেলে তেল নিতে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিল। পথের মধ্যে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল এলাকায় পৌঁছলে মাহিন্দ্র গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগলে তারা রাস্তায় ছিটকে পড়ে। সে সময় সামনের দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় দুই কিশোর।

খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ডাক বিভাগের কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৩
উড়াল সড়কে একসঙ্গে প্রাণ হারালেন স্বামী-স্ত্রী ও সন্তান
রাজধানীতে তেলের ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
সর্বশেষ খবর
তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের জিরো ওয়েস্ট মিউজিয়াম উদ্বোধন 
তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের জিরো ওয়েস্ট মিউজিয়াম উদ্বোধন 
বিএনপি নেতাকে ছুরিকাঘাতের সূত্র ধরে মিললো ১১টি ‘শক্তিশালী আইইডি’ বোমা, কে এই সুজন?
বিএনপি নেতাকে ছুরিকাঘাতের সূত্র ধরে মিললো ১১টি ‘শক্তিশালী আইইডি’ বোমা, কে এই সুজন?
‘তালিকাভুক্ত চাঁদাবাজ’ পিচ্চি মাসুদ গ্রেফতার
‘তালিকাভুক্ত চাঁদাবাজ’ পিচ্চি মাসুদ গ্রেফতার
প্রকাশ্যে চুম্বনের অভিযোগ: ইন্দোনেশিয়ায় নারীসহ ছয়জনকে বেত্রাঘাত
প্রকাশ্যে চুম্বনের অভিযোগ: ইন্দোনেশিয়ায় নারীসহ ছয়জনকে বেত্রাঘাত
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা