দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ডাক বিভাগের কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৩

হবিগঞ্জ প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৬, ১৩:০৮ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৩:০৮

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই একটি ট্রাকের পেছনে বাংলাদেশ ডাক বিভাগের একটি কাভার্ডভ্যানের ধাক্কায় তিন জন নিহত হয়েছেন। নিহত তিন জনই কাভার্ডভ্যানে ছিলেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে উপজেলার নোয়াপাড়া এলাকার কাউছারনগরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামের মৃত খয়রুদ্দিনের ছেলে জসিম মিয়া, শ্রীমঙ্গল উপজেলার সুরাবি গ্রামের সন্তুস শব্দকরের ছেলে রিপন ও মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামের মাইনউদ্দিন মিয়ার ছেলে মজনু মিয়া।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে ঢাকা অভিমুখী পাথরবোঝাই একটি ট্রাক বিকল হয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক থেকে আসা ডাক ও পার্সেল পরিবহনের কাজে ব্যবহৃত বাংলাদেশ ডাক বিভাগের একটি মাঝারি আকারের কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

এতে কাভার্ডভ্যানের চালক জসিম মিয়া, মজনু মিয়া ও রিপন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকেই মৃত ঘোষণা করেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আনিছুর রহমান জানান, একটি ট্রাক বিকল হয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে ডাক বিভাগের একটি কাভার্ড ভ্যান ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে তিন জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
রাজধানীতে তেলের ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত, আহত ১
বেপরোয়া গতিতে উল্টে গেলো বাস, প্রাণ গেলো ৩ জনের
সর্বশেষ খবর
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
অন্তঃসত্ত্বা অবস্থায় যশের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, কী বলেছিলেন স্বামী সিদ্ধার্থ
অন্তঃসত্ত্বা অবস্থায় যশের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, কী বলেছিলেন স্বামী সিদ্ধার্থ
আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালানো আসামি নেত্রকোনায় গ্রেফতার
আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালানো আসামি নেত্রকোনায় গ্রেফতার
যুক্তরাষ্ট্রে সাদাদের রাজ্যে জিতলেন প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর
যুক্তরাষ্ট্রে সাদাদের রাজ্যে জিতলেন প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প