মোটরসাইকেলে গাড়ি ধাক্কায় মসজিদের খতিব নিহত

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৬, ১৯:৫১আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ১৯:৫১

চট্টগ্রামের মীরসরাইয়ে জুমার নামাজে ইমামতি শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন হাফেজ মাওলানা আমিরুল ইসলাম ফারুকী (৪৫) নামে এক খতিব। শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়্যারলেস এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত আমিরুল ইসলাম ফারুকী উপজেলার রহমতাবাদ এলাকার মরহুম হাফেজ মাওলানা আবু জাফর ফারুকীর ছেলে। তিনি স্থানীয় রহমতাবাদ ফারুকীয়া হাফেজিয়া মাদ্রাসার প্রধানের দায়িত্বে ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদশী সূত্রে জানা গেছে, শুক্রবার উপজেলার বারইয়ারহাট মেহেদীনগর এলাকায় একটি জামে মসজিদে জুমার নামাজে ইমামতি শেষে বাড়ি ফিরছিলেন। মহাসড়কের ওয়্যারলেস এলাকায় একটি গাড়ি ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে তিনি প্রাণ হারান।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মো. শরিফুজ্জামান বলেন, ‘শুক্রবার বিকাল ৩টায় মহাসড়কের ওয়ার্লেস এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় আমিরুল ইসলাম নামে একজন ঘটনাস্থলে মারা গেছেন। আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসার পর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
মোটরসাইকেলে কক্সবাজার ঘুরতে যাওয়ার পথে দুই বন্ধু নিহত
তীব্র গতির বাসের ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতি, ঠিক করতে কত লাগবে?
ইজিবাইকের ওপর উল্টে পড়লো বাস, নিহত ৪
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত