রাহুল গান্ধীর বহরের পাঁচ গাড়ির সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক
২৬ অক্টোবর ২০২৬, ১২:২৯ আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১২:২৯

ভারতের উত্তর প্রদেশে কংগ্রেস সংসদ সদস্য রাহুল গান্ধীর কনভয়ের পাঁচটি গাড়ি একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, রাহুল গান্ধী নিরাপদ আছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

পুলিশ জানায়, রাজ্যের রাজধানী লখনৌ থেকে ১০০ কিলোমিটার দূরে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের হালিয়াপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষে জড়ানো পাঁচটি গাড়িই ছিল কনভয়ের পেছনের অংশে। আহতদের মধ্যে দলীয় কর্মী ও নিরাপত্তাকর্মীরা রয়েছেন।

দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, অ্যাম্বুলেন্সটি ডান পাশের দ্রুতগতির লেনে রয়েছে, আর অন্য লেনগুলোয় অনেক গাড়ি গায়ে গায়ে লেগে আছে। সংঘর্ষের পর একটি স্করপিও এসইউভির সামনের অংশ দুমড়েমুচড়ে অ্যাম্বুলেন্সের সামনে থেমে আছে বলেও ফুটেজে দেখা গেছে।

রাহুল গান্ধী আজ (সোমবার) লখনৌ বিমানবন্দরে নেমেছিলেন। সেখান থেকে তার কনভয় প্রায় ১৩৫ কিলোমিটার দূরের সুলতানপুরের দিকে রওনা হয়। গন্তব্য থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে থাকতে দুর্ঘটনাটি ঘটে।

সুলতানপুরে একটি বিশেষ এমপি-এমএলএ আদালতে হাজির হওয়ার কথা ছিল রাহুলের। বিজেপির সভাপতি থাকার সময় অমিত শাহর বিরুদ্ধে কথিত আপত্তিকর মন্তব্যের অভিযোগে করা মানহানি মামলায় তার হাজিরা দেওয়ার কথা। আজই মামলার রায় ঘোষণার সম্ভাবনা থাকায় রায় ঘোষণার সময় এই কংগ্রেস সংসদ সদস্যের সশরীরে উপস্থিত থাকা প্রয়োজন ছিল।

/এসএইচএম/
সম্পর্কিত
ভারতে বাংলাদেশের মিশ্র অভিজ্ঞতা 
বিয়ের জন্য সহকর্মীকে হুমকি, পরদিন নিজ ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার
ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ এশিয়ার দুই দেশ
সর্বশেষ খবর
প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের পথে আরেক ধাপ এগিয়ে রূপপুর
প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের পথে আরেক ধাপ এগিয়ে রূপপুর
ট্রাকচালক হোসেন হত্যায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু
ট্রাকচালক হোসেন হত্যায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু
দুই মাসে ২৭ পুলিশ সদস্য বরখাস্ত 
দুই মাসে ২৭ পুলিশ সদস্য বরখাস্ত 
পিএসসির সদস্য হলেন সেই শামীমা সুলতানা
পিএসসির সদস্য হলেন সেই শামীমা সুলতানা
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার