নিবন্ধনহীন পোর্টাল বন্ধে সিলেট পুলিশের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

সিলেট প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৬, ০১:২৫আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৮

সিলেট মহানগরীতে যথাযথ নিবন্ধন ছাড়া পরিচালিত অনলাইন নিউজ পোর্টালগুলোর বন্ধের আল্টিমেটাম দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। বুধবার রাতে পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিবন্ধনহীন সব পোর্টাল অনলাইন থেকে সরিয়ে নেওয়ারও আল্টিমেটাম দেওয়া হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে, কিছু অনলাইন নিউজ পোর্টাল রেজিস্ট্রেশন ছাড়াই ভুল, অসত্য, ভিত্তিহীন এবং মানহানিকর সংবাদ প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এ ধরনের নিবন্ধনহীন পোর্টালের কোনও সংবাদ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ, শেয়ার, লাইক বা কমেন্ট করা থেকে বিরত থাকতে হবে। অন্যথায় আইনি জটিলতায় পড়ার সম্ভাবনা রয়েছে।

আগামী ১ মে সন্ধ্যার মধ্যে এসব পোর্টাল দেশি-বিদেশি ডোমেইন থেকে অপসারণ করতে হবে। তা না হলে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
চট্টগ্রাম ও ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি
ইউনিফর্ম পরে আ.লীগ প্রার্থীর মনোনয়ন জমা দেওয়া সেই অতিরিক্ত ডিআইজি বাধ্যতামূলক অবসরে 
সর্বশেষ খবর
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি