কক্সবাজারে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
০৪ মে ২০২৬, ১৫:২৪ আপডেট : ০৪ মে ২০২৬, ১৫:২৪

কক্সবাজারে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিববার (০৩ মে) সকাল ও রাতে পৃথকভাবে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরে জেলায় হাম রোগের উপসর্গ নিয়ে ১৩ শিশুর মৃত্যু হয়েছে।

সর্বশেষ মারা যাওয়া শিশুরা হলো– কক্সবাজারের রামু উপজেলার মিজানুর রহমান নামে এক ব্যক্তির ৮ মাস বয়সী সন্তান আতিকুর রহমান এবং একই এলাকার জাবেদের ৬ মাস বয়সী সন্তান ওয়াজিফা।

কক্সবাজার জেলা সদর হাসপাতাল সূত্র বলছে, কক্সবাজার জেলা সদর হাসপাতাল ছাড়াও বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তি হচ্ছে। শুরুতে জ্বর, কাশি ও সর্দির মতো সাধারণ লক্ষণ দেখা দিলেও অনেক শিশুর অবস্থাই অল্প সময়ের মধ্যে গুরুতর হয়ে পড়ছে। এতে হাসপাতালে রোগীর চাপও ক্রমাগত বাড়ছে। হাম রোগীদের জন্য একটি বিশেষ আইসোলেশন ইউনিট চালু করলেও চিকিৎসক স্বল্পতাসহ নানা কারণে চিকিৎসাসেবা দিতে গিয়ে দায়িত্বরত চিকিৎসকদের হিমছিম খেতে হচ্ছে। এ নিয়ে অভিভাবকরা চরম উদ্বিগ্ন বলে জানিয়েছেন অনেকেই।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রামু উপজেলার জোয়ারিয়ানালার এলাকার শফিউল্লাহসহ একাধিক অভিভাবক জানিয়েছেন, হাম রোগের প্রথম উপসর্গ হচ্ছে শিশুদের শরীরে জ্বর আসা। প্রথমে জ্বর হয়ে তা না কমায় ধীরে ধীরে শিশুর অবস্থার অবনতি ঘটে। তারা প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর জানতে পারেন শিশু হাম রোগে আক্রান্ত হয়েছে। পরে অবস্থা বেগতিক দেখে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শান্তনু ঘোষ বলেন, ‘গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত সন্দেহে ৭৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে শিশু ওয়াজিফাকে গত ২৪ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয় এবং ৩ মে সকাল ৮টায় তার মৃত্যু হয়। অন্য শিশু আতিকুর রহমানকে ৩ মে ভর্তি করা হয়, সেদিন রাত ৯টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।’

সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ মে পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৪৫২ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে শুধু ২৯ মার্চ থেকে ৩ মে পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৯৯ জন শিশু। এ সময় চিকিৎসাধীন অবস্থায় ১৩ শিশু মারা গেছে।

/এমএএ/
সম্পর্কিত
হাম উপসর্গে আরও চার জনের মৃত্যু
হাম উপসর্গে একদিনে ৬ জনের মৃত্যু
হাম উপসর্গে আরও দুই জনের মৃত্যু
সর্বশেষ খবর
সাগরে তেল-গ্যাস অনুসন্ধান শুরু হবে কবে?
সাগরে তেল-গ্যাস অনুসন্ধান শুরু হবে কবে?
শুটিংয়ে ১০০ ফুট উঁচু ক্রেন ভেঙে পড়েছিল, ভয়াবহ স্মৃতি জানালেন কাজল আগরওয়াল
শুটিংয়ে ১০০ ফুট উঁচু ক্রেন ভেঙে পড়েছিল, ভয়াবহ স্মৃতি জানালেন কাজল আগরওয়াল
নিউজিল্যান্ডে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, আংটির দাম ৫৫ লাখ!
নিউজিল্যান্ডে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, আংটির দাম ৫৫ লাখ!
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ৫ পদক্ষেপের প্রস্তাব প্রধানমন্ত্রীর
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ৫ পদক্ষেপের প্রস্তাব প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা