নিউজিল্যান্ডে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, আংটির দাম ৫৫ লাখ!

স্পোর্টস ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬, ০৮:০০ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০০

প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে আয়োজনের কমতি রাখেননি ভারতের পেসার আরশদীপ সিং। নিউজিল্যান্ডে সামরিন কৌরকে বাগদানের প্রস্তাব দিয়েছেন ভারতের এই পেসার। সেই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই আলোচনায় এসেছে সামরিনের আঙুলে থাকা আংটিটি। জানা গেছে, টিফানির তৈরি আংটির দাম ৫৫ লাখ রুপিরও বেশি! 

বুধবার ইনস্টাগ্রামে বাগদানের খবর জানান আরশদীপ ও সামরিন। প্রস্তাব দেওয়ার মুহূর্তের কয়েকটি ছবিও প্রকাশ করেছেন তারা। একই দিনে আইপিএল ২০২৭ মৌসুমের আগে পাঞ্জাব কিংস থেকে মুম্বাই ইন্ডিয়ানসে আরশদীপের যোগ দেওয়ার খবর নিশ্চিত হয়। নতুন দলে তার পারিশ্রমিক ১৮ কোটি রুপি।

বাগদানের ছবিগুলো নজর কাড়লেও সামরিনের আংটিটি নিয়ে আলাদা করে আলোচনা শুরু হয়। সেলিব্রিটি জুয়েলারি বিশেষজ্ঞ ও ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার প্রিয়াংশু গোয়েল তার ‘দ্য জেমটলম্যান’ অ্যাকাউন্টে আংটিটির বিস্তারিত তুলে ধরেন। তার হিসাব অনুযায়ী, এটির দাম ৫৫ লাখ রুপির বেশি।

আংটিটির নাম ‘দ্য টিফানি সেটিং, এনগেজমেন্ট রিং ইন প্লাটিনাম’। জুয়েলারি বিশেষজ্ঞের উল্লেখ করা এই সংস্করণটির দাম ৫৯ হাজার মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় ৫৫ লাখ ৪৪ হাজার রুপি। বাগদানের ঘোষণায় নিজেদের নামের আদ্যক্ষর এবং ১১ নভেম্বর ২০২৬ তারিখটিও বিশেষভাবে তুলে ধরেছেন এই যুগল।

একসঙ্গে নতুন জীবন শুরুর আনন্দ প্রকাশ করে আরশদীপ ও সামরিন লিখেছেন, ‘জীবন আমাদের অনেক কিছুই দিতে পারতো। কিন্তু একে অপরকে পাওয়াটাই আমাকে সবচেয়ে বেশি আনন্দিত করেছে। একসঙ্গে কাটুক সারাজীবন। ১১.১১.২০২৬।’

চলতি বছরই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন আরশদীপ ও সামরিন। আইপিএল ২০২৬ মৌসুমে গ্যালারিতে এই পেসারকে সমর্থন জানাতেও দেখা গেছে ভারতের এই অভিনেত্রী ও মডেলকে।

 

 

/এফআইআর/
সম্পর্কিত
ক্রীড়া সাংবাদিকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে তিন সংগঠনের চিঠি, কী বলছেন ক্রীড়া প্রতিমন্ত্রী 
বাংলাদেশের কাছে হেরে জাতির কাছে দুঃখ প্রকাশ করলো শ্রীলঙ্কা 
পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের
সর্বশেষ খবর
সাগরে তেল-গ্যাস অনুসন্ধান শুরু হবে কবে?
সাগরে তেল-গ্যাস অনুসন্ধান শুরু হবে কবে?
শুটিংয়ে ১০০ ফুট উঁচু ক্রেন ভেঙে পড়েছিল, ভয়াবহ স্মৃতি জানালেন কাজল আগরওয়াল
শুটিংয়ে ১০০ ফুট উঁচু ক্রেন ভেঙে পড়েছিল, ভয়াবহ স্মৃতি জানালেন কাজল আগরওয়াল
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ৫ পদক্ষেপের প্রস্তাব প্রধানমন্ত্রীর
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ৫ পদক্ষেপের প্রস্তাব প্রধানমন্ত্রীর
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা