শের-ই-বাংলা মেডিক্যালে শিশুর মৃত্যু নিয়ে ২ পক্ষের হাতাহাতি

বরিশাল প্রতিনিধি
২০ মে ২০২৬, ১৩:৪৮আপডেট : ২০ মে ২০২৬, ১৩:৪৮

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে রোগীর‌ স্বজন এবং মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় নবজাতক ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নারী শিক্ষার্থীসহ বেশ কয়েকজনকে লাঞ্ছিত করার অভিযোগ করেন শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ শিক্ষার্থীরা।

ঘটনার পর মৃত শিশুর দুই স্বজনকে আটকে রাখা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বরিশালের বানারীপাড়া উপজেলা চাখার গ্রামের উজ্জ্বল দে তার সাত দিনের শিশুসন্তানকে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভর্তি করেন। মঙ্গলবার রাতে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ সময় স্বজনদের সঙ্গে মৃত্যুর বিষয় নিয়ে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের কথা কাটাকাটি হয়। মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা ক্লাস শেষ করে সেখান থেকে যাওয়ার সময় ডাক্তার ভেবে তাদের ওপর মৃত রোগীর স্বজনরা চড়াও হন। এতে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা অভিযোগ করেন তাদের ওপর হামলা করা হয়েছে।

কোতয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার অলক কান্তি শর্মা জানিয়েছেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তারা। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুজনকে হেফাজতে রাখা হয়েছে বলে জানান তিনি। 

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার এ কে এম মশিউল মুনির জানিয়েছেন, দুপক্ষের সঙ্গে বসে বিষয়টি সমাধান করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
শিশুকে ‘আছড়ে হত্যা’ : বাবাকে রিমান্ডে চায় পুলিশ
ময়মনসিংহ মেডিক্যালে হামে প্রতিদিনই মারা যাচ্ছে শিশু, থামবে কবে
সর্বশেষ খবর
ভিডিও কলে কথা বলাসহ যেসব সুবিধা পাবেন কারাবন্দিরা
ভিডিও কলে কথা বলাসহ যেসব সুবিধা পাবেন কারাবন্দিরা
কোনও কিছু পাওয়ার জন্য সংগীত করা যাবে না: জেমস
কোনও কিছু পাওয়ার জন্য সংগীত করা যাবে না: জেমস
নেপালে ১০ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক
নেপালে ১০ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ