যমুনায় ঝড়ে নৌকা ডুবে নারীশ্রমিক নিখোঁজ, ১০ জনকে উদ্ধার

বগুড়া প্রতিনিধি
২১ মে ২০২৬, ১৫:৩৪আপডেট : ২১ মে ২০২৬, ১৫:৩৪

বগুড়ার ধুনটে ঝড়ে যমুনা নদীতে নৌকা ডুবে আঙ্গুরী খাতুন (৫০) নামে এক নারীশ্রমিক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বানিয়াজান স্পারের কাছে এ দুর্ঘটনায় মাঝি এবং নয় নারী শ্রমিককে উদ্ধার করা হয়েছে।

ধুনট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জহুরুল ইসলাম জানান, নিখোঁজ নারীকে উদ্ধারের চেষ্টা করছেন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে ১০ জন নারী শ্রমিক নৌকায় যমুনা নদীর বানিয়াজান স্পার ঘাট থেকে ভুট্টার জমিতে কাজ করার জন্য সানবান্ধার চরে যান। বৃষ্টির কারণে কাজ না হওয়া তারা নৌকায় বানিয়াজানে ফিরছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে স্পারের কাছে পৌঁছলে ঝড় ও বৃষ্টি শুরু হলে নদীতে ঘূর্ণাবর্তে নৌকাটি ডুবে যায়।

এদিকে, নৌকা ডোবার খবর পেয়ে আশপাশের গ্রামবাসী যমুনা নদীর বানিয়াজান স্পারের কাছে ছুটে যান। স্থানীয় জনতা এবং ধুনট ফায়ার সার্ভিসের কর্মীরা মাঝি ও নয় নারী শ্রমিককে উদ্ধার করেন। তবে গোসাইবাড়ি গুচ্ছগ্রামের লালমিয়ার স্ত্রী শ্রমিক আঙ্গুরী খাতুনের সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধারে যমুনা নদীতে তল্লাশি চালাচ্ছেন।

ধুনট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জহুরুল ইসলাম জানান, নৌকা ডুবে নিখোঁজ শ্রমিক আঙ্গুরী খাতুনকে না পাওয়া গেলে রাজশাহীর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
উত্তর সাইপ্রাসে ২৭০ জন যাত্রী নিয়ে ফেরিডুবি, নিহত ৭
যমুনা সেতু এলাকায় নির্মাণ হচ্ছে ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র
হাওরে ডুবে গেলো অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকা, নিখোঁজ ৪
সর্বশেষ খবর
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ