দাম্পত্যের মিষ্টি রসায়নের নাম ‘বাবু’, জানালেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক
১৯ জুলাই ২০২৬, ১০:৩০আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১১:৩৩

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসের দাম্পত্যের মিষ্টি রসায়ন বরাবরই ভক্তদের নজর কাড়ে। এবার সেই সম্পর্কের একটি মজার দিক তুলে ধরলেন প্রিয়াঙ্কা। স্বামী নিককে তিনি আদর করে ডাকেন ‘বাবু’ বলে। আর এই একটি সম্বোধনেই যেন ফুটে ওঠে তাদের দাম্পত্যের সহজ-সরল ভালোবাসা।

সম্প্রতি জোনাস ব্রাদার্সের পডকাস্টে অতিথি হয়ে নিজেদের সংসারজীবনের নানা গল্প শোনান প্রিয়াঙ্কা ও নিক। সেখানে প্রিয়াঙ্কাকে নিকের জন্য ‘বাবু’ সম্বোধন ব্যবহার করতে শুনে মুগ্ধ হন নিকের দুই ভাই কেভিন ও জো জোনাস। তারা বলেন, ‘আমরা এটা খুবই পছন্দ করি। প্রত্যেক সম্পর্কেরই নিজস্ব একটা রসায়ন থাকে। এটা দেখতে দারুণ লাগে।’

আলাপচারিতায় নিক জানান, বাড়িতে প্রিয়াঙ্কা যখনই তাকে ‘বাবু’ বলে ডাকেন, তখনই তিনি বুঝে যান—কোনো না কোনো সাহায্য চাওয়া হচ্ছে।

এ কথা শুনে হাসতে হাসতেই প্রিয়াঙ্কা বলেন, ‘‘নিক বাড়িতে থাকলে আমার হাত যেন আর কাজই করে না। তখন শুধু বলি, ‘বাবু’।’’

এরপর তিনি দৈনন্দিন জীবনের কিছু উদাহরণও দেন। কখনও বলেন, ‘বাবু, রিমোটটা কাজ করছে না।’ কখনও, ‘বাবু, ইন্টারনেটটা কাজ করছে না।’ আবার কখনও বলেন, ‘আমাকে একটু পানীয় এনে দেবে?’

নিকের প্রতিক্রিয়াও ছিল মজার। তিনি বলেন, ‘আমি যখন “বাবু” শুনি, তখনই বলি—“হ্যাঁ”।’

পডকাস্টের দ্রুত প্রশ্নোত্তর পর্বে নিজেদের সম্পর্ক নিয়ে আরও কিছু তথ্যও জানান এই তারকা দম্পতি। নিক সঠিকভাবে অনুমান করেন, তার শরীরের কোন বিষয়টি প্রিয়াঙ্কার সবচেয়ে পছন্দ। প্রিয়াঙ্কা জানান, নিকের ‘বড় পিঠ’ (জায়ান্ট ব্যাক) তার সবচেয়ে প্রিয় শারীরিক বৈশিষ্ট্য।

অন্যদিকে, নিকের পোশাকের সংগ্রহ থেকে একটি জিনিস বাদ দেওয়ার সুযোগ পেলে কী বাদ দিতেন—এমন প্রশ্নে প্রিয়াঙ্কা বলেন, ‘গলফের পোশাক। কারণ গলফ খেলতে গেলেই আমি তোমাকে হারিয়ে ফেলি।’ এরপর অবশ্য যোগ করেন, ‘তবে গলফের পোশাকে তোমাকে দারুণ লাগে।’

আলাপের একপর্যায়ে নিকের প্রতি নিজের ভালোবাসার কথাও প্রকাশ করেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘আমি এই সম্পর্কের জন্য খুবই কৃতজ্ঞ। আমি তোমাকে ভালোবাসি, নিক।’

২০১৮ সালের ডিসেম্বরে ভারতের যোধপুরে খ্রিষ্টান ও হিন্দু—দুই ধর্মীয় রীতিতে বিয়ে করেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে তাদের কন্যাসন্তান মালতী মেরি চোপড়া জোনাসের জন্ম হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই পরিবারের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও ভাগ করে নেন এই তারকা দম্পতি।

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ
পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ
‘লজ্জা নারীর ভূষণ’ বাক্যটি পরিবর্তন করা প্রয়োজন: চমক
‘লজ্জা নারীর ভূষণ’ বাক্যটি পরিবর্তন করা প্রয়োজন: চমক
দাম্পত্যের মিষ্টি রসায়নের নাম ‘বাবু’, জানালেন প্রিয়াঙ্কা
দাম্পত্যের মিষ্টি রসায়নের নাম ‘বাবু’, জানালেন প্রিয়াঙ্কা
ডেটিং অ্যাপে পরিচয়, অবশেষে বিয়ের পথে স্পাইস গার্ল মেল সি
ডেটিং অ্যাপে পরিচয়, অবশেষে বিয়ের পথে স্পাইস গার্ল মেল সি
কসমেটিক সার্জারি নারীদের জন্য একটি ফাঁদ: দিয়া মির্জা
কসমেটিক সার্জারি নারীদের জন্য একটি ফাঁদ: দিয়া মির্জা