পিকআপের ধাক্কায় প্রাণ হারা‌লেন বাবা-‌ছে‌লে

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
০৬ জুন ২০২৬, ১৪:৩৪আপডেট : ০৬ জুন ২০২৬, ১৪:৩৪

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাছবাহী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা-‌ছে‌লে নিহত হ‌য়ে‌ছেন। শনিবার (৬ জুন) সকালে রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমলারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

নিহতরা হ‌লেন– সি‌দ্দিক শেখ ও তার‌ ছে‌লে দুলু মিয়া (২৮)। তা‌দের বা‌ড়ি লালমনিরহাট জেলার পঞ্চগ্রাম ইউনিয়‌নের সিন্দুরম‌তি এলাকায়। তারা মোটরসাইকে‌লে ক‌রে রংপুর যা‌চ্ছি‌লেন ব‌লে পা‌রিবা‌রিক সূ‌ত্রে জানা গে‌ছে। দুর্ঘটনার পরপর মাছবাহী পিকআপ‌টি ঘটনাস্থল থে‌কে দ্রুত সট‌কে প‌ড়ে।

নিহত সি‌দ্দিক শে‌খের ভাই শহিদুল ইসলাম জানান, শনিবার সকালে বাবা ও ছে‌লে মোটরসাইকেলে ক‌রে রংপুর যা‌চ্ছি‌লেন। পথে রাজারহাটের শিমলারতল এলাকায় পৌঁছা‌লে বিপরীত দিক থেকে আসা রাজারহাটগামী মাছবাহী এক‌টি পিকআপের সঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষে হয়। এতে ছিট‌কে গি‌য়ে বাবা-ছে‌লে গুরুতর আহত হন। ছেলে দুলু‌কে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হ‌লে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাবা সিদ্দিক শেখ‌কে রংপুর মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়া হ‌লে চি‌কিৎসক তা‌কেও মৃত ঘোষণা ক‌রেন।

ওসি মামুনুর রশিদ ব‌লেন, ‘দুর্ঘটনার শিকার বাবা ও ছে‌লে পৃথক দু‌টি হাসপাতা‌লে মারা গে‌ছেন। তা‌দের প‌রিবা‌রের পক্ষ থে‌কে লি‌খিত অভি‌যোগ পাওয়া গে‌লে পরবর্তী আইনি ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

প্রসঙ্গত, বাংলাদেশে সড়ক দুর্ঘটনাসংক্রান্ত বিচার ও ক্ষতিপূরণ সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং দ্য মোটর ভেহিকলস অর্ডিন্যান্স, ১৯৮৩ দ্বারা পরিচালিত হয়। এই আই‌নে বেপরোয়া গাড়ি চালানো, নিহত বা আহত হওয়ার শাস্তি এবং ট্রাস্টি বোর্ডের মাধ্যমে ক্ষতিপূরণ পাওয়ার সুস্পষ্ট বিধান রয়েছে। ক্ষ‌তিগ্রস্ত ব‌্যক্তি কিংবা তার প‌রিবার এই আই‌নের আশ্রয় নি‌য়ে প্রতিকার কিংবা ক্ষ‌তিপূরণ পে‌তে পা‌রেন।

/এমএএ/
সম্পর্কিত
ধাক্কা দিয়ে বাসের নিচে মোটরসাইকেল, ২ জন নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিন যানবাহনে লরির ধাক্কা
ট্রাকচাপায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী দুই বন্ধু
সর্বশেষ খবর
নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব
নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগে উদ্বেগ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগে উদ্বেগ
এক ধাপে নবম পে-স্কেলের দাবিতে কর্মচারীদের আল্টিমেটাম
এক ধাপে নবম পে-স্কেলের দাবিতে কর্মচারীদের আল্টিমেটাম
জেলেনস্কির বৈঠকের প্রস্তাবকে ‘অভদ্র’ বললেন পুতিন
জেলেনস্কির বৈঠকের প্রস্তাবকে ‘অভদ্র’ বললেন পুতিন
সর্বাধিক পঠিত
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
বিএনপির সমর্থনে মেয়র হওয়া মনজুর ছাত্রলীগের মিছিলের মামলার আসামি
বিএনপির সমর্থনে মেয়র হওয়া মনজুর ছাত্রলীগের মিছিলের মামলার আসামি
তৃণমূলের বিদ্রোহী শিবিরে যোগ দিতে পারেন ২৩ এমপি
তৃণমূলের বিদ্রোহী শিবিরে যোগ দিতে পারেন ২৩ এমপি