যশোরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বেনাপোল (যশোর) প্রতিনিধি
০৭ জুন ২০২৬, ০৯:৩৫আপডেট : ০৭ জুন ২০২৬, ১০:০১

যশোরের শার্শা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেককে (৬৫) নাশকতা মামলায় গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। রবিবার (৭ জুন) সকালে বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন জানান, শনিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর বেনাপোল কাগজপুকুর এলাকার পৌরগেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আব্দুল মালেককে গ্রেফতার করা হয়। ঘটনার সময় আব্দুল মালেক তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবস্থান করছিলেন। পরে বেনাপোল পোর্ট থানার পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঝটিকা মিছিলের ঘটনায় সংশ্লিষ্টতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তবে এ ঘটনায় তার বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের হয়েছে। 

/এমএএ/
সম্পর্কিত
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
মিরপুর ও তেজগাঁওয়ে গ্রেফতার ২১৯
সর্বশেষ খবর
ধস-হড়পা বান: হিমালয় এড়িয়ে ঘুরে আসুন ভারতের ৫ পাহাড়ি শহরে
ধস-হড়পা বান: হিমালয় এড়িয়ে ঘুরে আসুন ভারতের ৫ পাহাড়ি শহরে
বার্সা-আর্সেনাল কোথাও যাওয়া হলো না, এবার আলভারেজকে নিয়ে সিমিওনের বার্তা
বার্সা-আর্সেনাল কোথাও যাওয়া হলো না, এবার আলভারেজকে নিয়ে সিমিওনের বার্তা
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল