রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরের দাবি স্বজনদের

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৭ জুন ২০২৬, ১৫:৪৮ আপডেট : ০৭ জুন ২০২৬, ১৫:৪৮

রাজধানীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তার স্বজন ও এলাকাবাসী। রায়ের পর মুন্সীগঞ্জে রামিসাদের গ্রামের বাড়িতে আসছেন স্বজন ও প্রতিবেশীরা। তারা দ্রুত রায় কার্যকর করার দাবি জানিয়েছেন।

১৯ দিনের মাথায় চাঞ্চল্যকর এ ঘটনার মামলার রায়ের খবরে স্বজনরা ছুটে আসেন সিরাজদিখানের মধ্যম শিয়ালদির মোল্লাবাড়িতে। সেখানেই রামিসাকে দাফন করা হয়েছে।

নিহত রামিসার ফুপু রিনা বেগম বলেন, ‘এটি চরম বেদনাদায়ক ঘটনা। এরকম কত নারী ধর্ষণের শিকার হচ্ছে। ধর্ষণ করে মেরেই ফেলছে। এই রায়ে ফাঁসি হলেই হবে না, তা যেন দ্রত কার্যকর করা হয়– সরকারের কাছে সেই দাবি জানাই।’

স্থানীয় বাসিন্দা আরিফ বলেন, ‘এটি সঠিক একটি রায় হয়েছে। রায় হলেই হবে না, কার্যকর হওয়া প্রয়োজন। আমাদের দেশে তো বিচারে রায় হয়ে থাকে, কিন্তু সেই রায় কার্যকর হতে সময় লাগে। আমি দ্রুত কার্যকরের দাবি জানাই।’

শিশু রামিসার মামাতো ভাই ইকবাল হাসান বলেন, ‘এই ঘটনায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। আল্লাহর কাছে লাখো শুকরিয়া, রায় ঘোষণায় কিছুটা হলেও ভালো লাগছে।’

গত ১৯ মে ঢাকার মিরপুরের একটি বাড়িতে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয় শিশু রামিসাকে। এ ঘটনায় রবিবার (৭ জুন) বেলা সাড়ে ১১টায় মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন আদালত। পাশাপাশি সোহেল রানাকে ৫ লাখ ও স্বপ্না খাতুন ২ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

/এমএএ/
সম্পর্কিত
৭৩ হত্যাকাণ্ড: কীভাবে জামিন পাচ্ছে হত্যা মামলার আসামিরা, বাবা-ছেলের পর কে?
কোচিং করতে আসা রাকিব ঢাকায় বন্ধুর হাতে খুন, যেভাবে লাশ গেলো নীলফামারীতে
স্বামীকে বেঁধে নারীকে ধর্ষণ, দুই আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি