লক্ষ্মীপুরে হত্যা: আসামি দিনাজপুরে গ্রেফতার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
০৮ জুন ২০২৬, ১০:৪৫আপডেট : ০৮ জুন ২০২৬, ১০:৪৫

লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে হানিফ মিয়া (৭০) নামে একজনকে হত্যার ঘটনায় মামলার আসামি বারেককে (৫৫) গ্রেফতার করেছে র‍্যাব।

রায়পুর থানার ওসি শাহীন মিয়া জানান, রবিবার রাত ৮টায় (৭ জুন) আসামি বারেক মিয়াকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব। তাকে আজ সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

র‍্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী সূত্র জানায়, র‍্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী এবং র‍্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুরের যৌথ অভিযানে শনিবার দুপুরে দিনাজপুরের বিরল থানা এলাকা থেকে বারেককে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত হানিফ মিয়া গত ৩১ মে সকালে রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের গাছিরহাট এলাকায় গোয়ালঘর নির্মাণের জন্য মাটি কাটেন। সে সময় বারেক হানিফ মিয়াকে কিল-ঘুষি দিয়ে মারাত্মক আহত করেন। স্থানীয়রা হানিফকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে আলমগীর হোসেন রিপন বাদী হয়ে রায়পুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে র‍্যাব। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসামি মো. বারেকের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
র‌্যাবের অভিযানে স্টার্লিং সাবমেশিনগান উদ্ধার, সর্বহারা পার্টির দুই সদস্য গ্রেফতার
অনলাইন ক্যাসিনোর মাস্টারমাইন্ড ওয়াসিম হালদার গ্রেফতার
ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
সর্বশেষ খবর
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
উখিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবক আহত
উখিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবক আহত
ড্রোনের মতোই ক্ষেপণাস্ত্র তৈরি করবে ইউক্রেন: জেলেনস্কি
ড্রোনের মতোই ক্ষেপণাস্ত্র তৈরি করবে ইউক্রেন: জেলেনস্কি
রোম সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য, যা হয়তো জানেন না
রোম সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য, যা হয়তো জানেন না
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা