লক্ষ্মীপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ড. হানিফ মুরাদ

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৮ জুন ২০২৬, ১২:০১আপডেট : ০৮ জুন ২০২৬, ১২:০১

নতুন প্রতিষ্ঠিত লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত ৭ জুন এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।

ড. মোহাম্মদ হানিফ মুরাদ বর্তমানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিয়োগের শর্ত অনুযায়ী ড. মোহাম্মদ হানিফ মুরাদ বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, প্রশাসন, গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনার সার্বিক দায়িত্বও তার ওপর ন্যস্ত থাকবে।

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর এই প্রথম লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হলো। ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু করার ক্ষেত্রে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ড. মোহাম্মদ হানিফ মুরাদের নিয়োগের খবরে লক্ষ্মীপুর জেলার শিক্ষানুরাগী মহল, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। জেলার উচ্চশিক্ষার প্রসার এবং একটি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার ক্ষেত্রে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সচেতন মহল।

/এমএএ/
সম্পর্কিত
রুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
রুয়েট কর্মকর্তাকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টানা ৩২ দিন ছুটি
সর্বশেষ খবর
হজ শেষে দেশে ফিরেছেন ৪১২৩২ হাজি
হজ শেষে দেশে ফিরেছেন ৪১২৩২ হাজি
ইরানে পাল্টা হামলা না করতে নেতানিয়াহুকে ট্রাম্পের নির্দেশ
ইরানে পাল্টা হামলা না করতে নেতানিয়াহুকে ট্রাম্পের নির্দেশ
আদ্-দ্বীন ক্ষতিপূরণ দিলেও সিদ্ধান্ত পরিবর্তন করবে না সরকার
আদ্-দ্বীন ক্ষতিপূরণ দিলেও সিদ্ধান্ত পরিবর্তন করবে না সরকার
আদ্-দ্বীনের বিষয়ে সিদ্ধান্ত মঙ্গলবার: স্বাস্থ্যমন্ত্রী
আদ্-দ্বীনের বিষয়ে সিদ্ধান্ত মঙ্গলবার: স্বাস্থ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
পেনাল্টি, লাল কার্ড ও মারামারির ম্যাচে মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ 
পেনাল্টি, লাল কার্ড ও মারামারির ম্যাচে মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ 
যেকোনও মূল্যে মাজারের সেই কুমির ফেরত চান খাদেম
যেকোনও মূল্যে মাজারের সেই কুমির ফেরত চান খাদেম