রুয়েট কর্মকর্তাকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

রাজশাহী প্রতিনিধি
০৪ মে ২০২৫, ২০:১২আপডেট : ২৮ মে ২০২৫, ০২:০৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। রবিবার (৪ মে) দুপুরে নিজ কার্যালয়ে ওই কর্মকর্তাকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়।

ওই কর্মকর্তার নাম মামুন-অর-রশিদ (৩০)। তিনি রুয়েটের নিরাপত্তা শাখার কর্মকর্তা। তাকে নগরীর মতিহার থানা পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। পরে তাকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়। বোয়ালিয়া থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি মামুন-অর-রশিদ।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহাম্মেদ বলেন, ‘গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার একটি মামলার এজাহারভুক্ত আসামি মামুন। তিনি আত্মগোপনে থাকতেন। শিক্ষার্থীরা তাকে ধরে মতিহার থানা পুলিশের কাছে সোপর্দ করে। মামলা বোয়ালিয়ায় বলে মতিহার থানা পুলিশ তাকে আমাদের কাছে হস্তান্তর করেছে। রবিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

মামুন-অর-রশিদ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ সেশনের ছাত্র ছিলেন। সে সময় তিনি ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। গত বছরের ৫ আগস্ট রাজশাহীর আলুপট্টি মোড়ে ছাত্রদের ওপর হামলার ঘটনায় রুয়েটের কিছু কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীর জড়িত থাকার অভিযোগ ওঠে। তাদের একজন মামুন।

/এমএএ/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ের হলে গাঁজা সেবন, ৪ শিক্ষার্থীর আবাসিকতা বাতিল
লক্ষ্মীপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ড. হানিফ মুরাদ
ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে মুখোমুখি ছাত্রদল-শিক্ষার্থীরা, ক্লাস বর্জন-বিক্ষোভ
সর্বশেষ খবর
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান