গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টানা ৩২ দিন ছুটি

গোপালগঞ্জ প্রতিনিধি
১৪ মার্চ ২০২৫, ২১:২৮ আপডেট : ১৪ মার্চ ২০২৫, ২১:২৮

পবিত্র মাহে রমজান, আসন্ন ঈদুল ফিতর ও বাংলা নববর্ষসহ অন্যান্য বিশেষ দিবস উপলক্ষে টানা ৩২ দিনের ছুটিতে যাচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

শুক্রবার (১৪ মার্চ) থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ থাকবে মর্মে নোটিশ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ছুটির সময় ক্যাম্পাসে বহিরাগত ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ থাকবে। শিক্ষার্থীদের নিজ নিজ আইডি কার্ড সঙ্গে রাখতে হবে এবং নির্দিষ্ট সময়ের পর কোনও শিক্ষার্থী হলে প্রবেশ করতে পারবে না। 

বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ, টিনশেড ও অন্য স্থানগুলো সন্ধ্যা ৬টার পর ব্যবহার করা যাবে না। এ ছাড়া প্রশাসনিক ভবন ও অ্যাকাডেমিক ভবনে শিক্ষার্থীদের প্রবেশ সীমিত থাকবে, তবে বিশেষ অনুমতি সাপেক্ষে প্রয়োজনে অনুমোদন নেওয়া যাবে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে রাত ৯টার পর প্রবেশ নিষিদ্ধ থাকবে। ছুটির সময় ছাত্রাবাসে অবস্থানের প্রয়োজন হলে প্রশাসনের অনুমোদন নিতে হবে। দীর্ঘ এই ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের আইন পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

/এমএএ/
সম্পর্কিত
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৩০
গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন 
দলীয় পদ হারালেন টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি
সর্বশেষ খবর
ফোডেনের হ্যাটট্রিকে এইকে এথেন্সকে উড়িয়ে দিলো ম্যানসিটি
ফোডেনের হ্যাটট্রিকে এইকে এথেন্সকে উড়িয়ে দিলো ম্যানসিটি
মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো বার্সেলোনা, গোল খেলো এক হালি
মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো বার্সেলোনা, গোল খেলো এক হালি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
টানা পাঁচ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী
টানা পাঁচ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী