কিশোরগঞ্জে রণক্ষেত্র, ওসি-এসআইসহ আহত ৫০

কিশোরগঞ্জ প্রতিনিধি 
১১ জুন ২০২৬, ০১:১৫ আপডেট : ১১ জুন ২০২৬, ০১:১৫

কিশোরগঞ্জের ভৈরবে মাইক্রোবাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার রাত সোয়া ৮টার দিকে ভৈরব বাসস্ট্যান্ডে সংঘর্ষ শুরু হয়।

দুই পক্ষের সংঘর্ষে ভৈরব দুর্জয় মোড় রণক্ষেত্র হয়। থেমে থেমে চলছে সংঘর্ষ ও  ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে ঢাকা-সিলেট মহাসড়ক ও কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক পথে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা-সিলেট ও ভৈরব-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার যাত্রী। রাত ১১টার দিকে যান চলাচল বন্ধ ছিল।

সংঘর্ষে ভৈরব থানার ওসি এবং এক এসআইসহ অন্তত ৫০ ব্যক্তি আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কিশোরগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ ডাকা হয়েছে। 

এর আগে ৪ জুন ফুটবল খেলাকে কেন্দ্র করে ভৈরব রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে পৌর শহরের পঞ্চবটী ও জগন্নাথপুর এলাকাবাসীর সংঘর্ষ হয়। ওই ঘটনায় রাত ৯টা থেকে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেটসহ পূর্বাঞ্চলীয় জোনে সাড়ে চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। ওই সংঘর্ষে ছয় পুলিশ সদস্যসহ আহত হয়েছিল অন্তত ৩০ জন। প্ল্যাটফর্মে অবস্থিত ট্রেন পরিচালনা কক্ষ (কেবিন) ও রেলওয়ে থানায়ও ভাঙচুর হয়। ওই ঘটনার ছয় দিন পর বুধবার পৌর শহরের ভৈরবপুর এলাকার একাংশের সঙ্গে কমলপুর এলাকার একাংশের লোকজনের সংঘর্ষ হয়েছে।

ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব গুরুত্বপূর্ণ স্থান। এই বাসস্ট্যান্ডের সঙ্গে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক যুক্ত। মহাসড়কের এক পাশে ভৈরবপুর ও অপর পাশে কমলপুর এলাকার অবস্থান। বাসস্ট্যান্ডে মাইক্রোস্ট্যান্ডের একটি কার্যালয় আছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরব মাইক্রোস্ট্যান্ডের সভাপতি মো. সিয়াম। তিনি পৌর শ্রমিক দলের সভাপতি। তার বাড়ি কমলপুর এলাকায়। মূলত বর্তমানে তার নেতৃত্বে মাইক্রোস্ট্যান্ড পরিচালিত হচ্ছে। ভৈরবপুর এলাকার কিছু মানুষ স্ট্যান্ডে নিজেদের আধিপত্য বাড়ানোর চেষ্টা রয়েছেন। কয়েক দিন আগে ভৈরবপুর এলাকায় কয়েকজন মাইক্রোস্ট্যান্ডে যান এবং তাদের পছন্দের একজন চালককে মাইক্রোবাসের চালক করার কথা বলেন। কিন্তু সভাপতি তা মেনে নেননি। বিষয়টি নিয়ে কয়েক দিন ধরে উত্তেজনা চলছে। বুধবার ভৈরবপুর এলাকার কিছু মানুষ সন্ধ্যার পর মাইক্রোস্ট্যান্ডে ভাঙচুর চালায়। পরে সভাপতির পক্ষ ধরে কমলপুর এলাকার লোকজন ভৈরবপুর এলাকার লোকজনকে প্রতিহত করতে রাত সোয়া ৮টার দিকে দা-বল্লম নিয়ে মহাসড়কের ওপর সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষ শুরুর পর থেকে গাড়ি চলাচল থেমে যায়। উভয় পাশে অন্তত দুই কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এক দিক থেকে যানজট নরসিংদীর নারায়ণপুর পর্যন্ত পৌঁছায়। অপর দিক দিয়ে আশুগঞ্জ পর্যন্ত জট সৃষ্টি হয়। সংঘর্ষ শুরুর কিছু সময় পর বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ না থাকায় ও গাড়ি না চলায় বাসস্ট্যান্ড এলাকায় অন্ধকার নেমে আসে। তখন বাসস্ট্যান্ডে থাকা দুই পক্ষের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট হয়। উভয় পক্ষ টর্চ ব্যবহার করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করে ব্যর্থ হয়। রাত সাড়ে ১১টা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। 

সংঘর্ষ শুরুর কিছু সময় পর ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে কয়েক জন সংঘর্ষ থামাতে উদ্যোগী হন। আরিফুল ইসলাম বলেন, ‘মহাসড়কের ওপর সংঘর্ষ হওয়ার কারণে দুর্ভোগ বড় হয়েছে। গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা চেষ্টা করছি গাড়ি চলাচল শুরু করার।’

এ বিষয়ে জানতে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দের সঙ্গে যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি। তবে তিনি গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসছে। কিশোরগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

/এএম/এমএএ/
সম্পর্কিত
নাটোরে ১২ প্রাণহানি, বাস ও ট্রাকের অজ্ঞাতনামা চালকদের বিরুদ্ধে মামলা
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১৪ নয়, নিহত ১২: প্রশাসন
টর্চলাইট জ্বালিয়ে সড়কে দুই পক্ষের সংঘর্ষ, দুই ঘণ্টা যান চলাচল বন্ধ
সর্বশেষ খবর
সৌদি আরবে ছয় মাসে ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর
সৌদি আরবে ছয় মাসে ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর
সরকারকে দুই মাসের আল্টিমেটাম দিলেন মাধ্যমিক শিক্ষকরা
সরকারকে দুই মাসের আল্টিমেটাম দিলেন মাধ্যমিক শিক্ষকরা
একসঙ্গে জামায়াতের ৫ এমপির সংবাদ সম্মেলন, ‘বললেন আমার লোক রাখেনি’
একসঙ্গে জামায়াতের ৫ এমপির সংবাদ সম্মেলন, ‘বললেন আমার লোক রাখেনি’
দিলীপ আগরওয়ালার ঘটনায় পুরো জুয়েলারি খাতকে দায়ী করা ঠিক নয়: বাজুস
দিলীপ আগরওয়ালার ঘটনায় পুরো জুয়েলারি খাতকে দায়ী করা ঠিক নয়: বাজুস
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট