৯ কিলোমিটার সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
১৯ জুন ২০২৬, ১১:১৯আপডেট : ১৯ জুন ২০২৬, ১১:১৯

লক্ষ্মীপুরের দালালবাজার থেকে রায়পুর হয়ে রামগঞ্জ শহর পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার সড়কের মধ্যে দালালবাজার থেকে মীরগঞ্জ পর্যন্ত ৯ কিলোমিটার অংশ রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) আওতায়। বাকি অংশ সড়ক ও জনপদ বিভাগের দায়িত্বে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এলজিইডির আওতাধীন ৯ কিলোমিটার এখন সম্পূর্ণ বেহাল দশায় রয়েছে। বিশেষ করে, চৌধুরীবাজার, কাফিলাতলি থেকে মীরগঞ্জ বাজার পর্যন্ত সড়কে তৈরি হয়েছে অসংখ্য গর্ত ও খানাখন্দ।

সড়কটির দুই পাশে রয়েছে অন্তত ৮টি সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ৪টি বড়-ছোট বাজার। প্রতিদিন এ সড়ক দিয়ে রায়পুর, রামগঞ্জ ও সদর উপজেলার প্রায় এক লাখ মানুষ চলাচল করে। শুষ্ক মৌসুমে ধুলোবালিতে আর বর্ষায় কাদাপানিতে নাজেহাল হতে হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ যাত্রী সবাই পড়ছেন চরম ভোগান্তিতে।

বৃহস্পতিবার সরেজমিন দেখা যায়, সড়কজুড়ে বড় বড় গর্ত, ফাটা কার্পেটিং আর পানি জমে থাকা খানাখন্দ। যানবাহন চলছে হেলেদুলে, ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, চার বছর আগে সড়কটি মেরামত করা হলেও কাজের মান নিম্নমানের হওয়ায় কয়েক মাসের মধ্যেই তা ভেঙে যায়। এখন পুরো সড়কটিই যেন মরণফাঁদ।

সাগর্দি গ্রামের সমাজকর্মী বেলাল হোসেন বলেন, ‘রাস্তায় এমন গর্ত যে, অসুস্থ কাউকে হাসপাতালে নেওয়াও এখন কঠিন। বাজার থেকে পণ্য আনতেও দিতে হয় কয়েকগুণ ভাড়া। অনেক সময় অটোচালকরা এ পথে আসতেই চান না।’

রায়পুর ও সদর উপজেলার সীমান্ত এলাকার কাজেরদিঘিরপাড় সমাজ কল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন বলেন, ‘এ রাস্তায় প্রতিদিন তিন থেকে চার হাজার শিক্ষার্থী চলাচল করে। গাড়ি উল্টে দুর্ঘটনায় বই-খাতা নষ্ট হয়, স্কুলে পৌঁছতেই পারে না। সময়মতো যানবাহন না পাওয়ায় শিক্ষক ও চাকরিজীবীদের বিপাকে পড়তে হয়।’

এই সড়কে চলাচলকারী পরিবহনচালক মো. হাসিব ও সজল হোসেন বলেন, ‘সড়কজুড়ে গর্ত থাকায় প্রতিনিয়ত গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়। ১০ মিনিটের পথ যেতে দেড় থেকে ২ ঘণ্টা লাগে। যাত্রীদেরও দিতে হয় অতিরিক্ত ভাড়া।’

এই সড়কের বেহাল দশার কথা স্বীকার করে এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী মোস্তফা মিনহাজ বলেন, ‘অর্থের অভাবে সড়কটি সংস্কার করা যায়নি। গতবারে বন্যা ও বৃষ্টিতে সড়কটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এরই মধ্যে সড়কটি মেরামতের জন্য মন্ত্রণালয়ে একটি প্রকল্পে প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
মধ্যরাতে ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
চট্টগ্রামে জামায়াত এমপিকে গুলির পরিকল্পনার কলরেকর্ড নিয়ে চাঞ্চল্য
চট্টগ্রামে জামায়াত এমপিকে গুলির পরিকল্পনার কলরেকর্ড নিয়ে চাঞ্চল্য
ভিন্ন ধর্ম, এক লক্ষ্য: বিশ্বকাপে ঐক্যের নজির
ভিন্ন ধর্ম, এক লক্ষ্য: বিশ্বকাপে ঐক্যের নজির
ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ
ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ
একটি অসত্য দাবি এবং জনআস্থার প্রশ্ন 
একটি অসত্য দাবি এবং জনআস্থার প্রশ্ন 
সর্বাধিক পঠিত
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে
‘মাইক্রোওভেন উনার কাছে কে চেয়েছে’, পার্থকে উদ্দেশ করে বিরোধী দলীয় নেতা
‘মাইক্রোওভেন উনার কাছে কে চেয়েছে’, পার্থকে উদ্দেশ করে বিরোধী দলীয় নেতা