ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০২৬, ১২:১০ আপডেট : ১৯ জুন ২০২৬, ১২:১০

১৯৭৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছে হাইতি। স্কটল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের হার দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু হয়েছিল। জন ম্যাকগিনের প্রথমার্ধের গোলটিই শেষ পর্যন্ত জয়-পরাজয় নির্ধারণ করে দেয়। যদিও ম্যাচের ৮৫ মিনিটে ফ. পিয়েরোটের হেড অল্পের জন্য বাইরে চলে যাওয়ায় হাইতি শেষ মুহূর্তে সমতায় ফেরা হয়নি। এখন তাদের সামনে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। সামনে তাই কঠিন চ্যালেঞ্জ।

সংবাদ সম্মেলনে হাইতির কোচ সেবাস্টিয়ান মিনি বলেছেন, স্কটল্যান্ডের বিপক্ষে আমরা যতটা দৌড়েছিলাম, কাল তার চেয়ে বেশি দৌড়াতে হবে।

তিনি আরও বলেন, এমন একটি ম্যাচে আমাদের হারানোর কিছু নেই, পাওয়ার মতো সবকিছুই আছে। আমাদের শেষ বিশ্বকাপ খেলার পর ৫২ বছর পেরিয়ে গেছে, এখন আমরা ব্রাজিলের মুখোমুখি হচ্ছি, সমর্থকদের প্রত্যাশা আমাদের পূরণ করতে হবে। এখানে উপস্থিত থাকাটা আমাদের জন্য বড় সৌভাগ্যের। আমি আশা করি, আমরা হাইতির মানুষকে আমাদের জন্য গর্বিত করতে পারবো।

/টিএ/আরকে/
সম্পর্কিত
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
মূল্যস্ফীতির চাপ, ব্রাজিলে কঠিন লড়াইয়ে লুলা
ব্রাজিলে নির্বাচনে লুলার সঙ্গে সমানে সমান লড়াইয়ে বলসোনারোর ছেলে
সর্বশেষ খবর
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির