হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল

কুমিল্লা প্রতিনিধি
২৬ জুন ২০২৬, ১৭:৪৮আপডেট : ২৬ জুন ২০২৬, ১৯:২৩

কুমিল্লার গোলাবাড়ি এলাকায় মাদক ও সন্ত্রাস দমনে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে লং মার্চের হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য (এমপি) মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, ‘প্রশাসন যদি মাদকের ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে আমি নিজেই জনগণকে সঙ্গে নিয়ে কর্মসূচি দেবো। এমনকি সরকার কার্যকর ব্যবস্থা না নিলে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবো।’

শুক্রবার (২৬ জুন) বেলা ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি মনিরুল হক বলেন, ‘জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না? সেখানে কাউকে গ্রেফতার করা হয়নি। গ্রেফতার করলে কেউ হয়তো অখুশি হবে এমন চিন্তা থাকলে চলবে না।’

তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উদ্দেশে বলেন, ‘গোলাবাড়ির মূল অপরাধীদের তালিকা করুন। ডিসি সাহেব, এসপি সাহেব, আপনারা যদি পারেন ব্যবস্থা নিন। না হলে বাকিটা আমি দেখবো। প্রয়োজনে গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লং মার্চ করবো। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনও আপস হবে না। সরকার যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়, তাহলে আমি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবো।’

জেলা জজ আদালতের পিপি কাইমুল হক রিংকুকে উদ্দেশ করে তিনি বলেন, ‘মার্ডার, মাদকসহ ৩৫টা মামলার আসামি কীভাবে জামিন পায়? এ বিষয়ে আপনারা কঠোর হন।’

কুমিল্লার জেলা প্রশাসক মু, রেজা হাসানের সভাপতিত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক বজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম, জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর কাইমুল হক রিংকু, অধ্যক্ষ শরীফুল ইসলাম, লাকসাম সার্কেল সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া, সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়, আদর্শ সদর উপজেলার নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা প্রমুখ।

/এএম/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমদানি নীতি বাস্তবায়নে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের
আমদানি নীতি বাস্তবায়নে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের
‘কবজি কাটা আনোয়ার’ গ্রুপের হাল ধরেছিলেন শাহীন, চলছিল নতুন সদস্য সংগ্রহের চেষ্টা
‘কবজি কাটা আনোয়ার’ গ্রুপের হাল ধরেছিলেন শাহীন, চলছিল নতুন সদস্য সংগ্রহের চেষ্টা
কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ স্থগিত করতে বললো মন্ত্রণালয়
কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ স্থগিত করতে বললো মন্ত্রণালয়
ছিলেন বান্ধবী, চার দশক পর জানলেন তারা আসলে সহোদর বোন
ছিলেন বান্ধবী, চার দশক পর জানলেন তারা আসলে সহোদর বোন
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়