সপ্তাহজুড়ে ভোগান্তির পর সাভারে কমেছে লোডশেডিং

সাভার (ঢাকা) প্রতিনিধি
০৫ জুলাই ২০২৬, ১১:৩০আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১১:৩০

তীব্র দাবদাহের মধ্যে টানা এক সপ্তাহের বিদ্যুৎ সংকটের পর ঢাকার সাভারে লোডশেডিং পরিস্থিতির উন্নতি হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ১ জুলাই থেকে বিদ্যুতের সরবরাহ বাড়তে শুরু করায় লোডশেডিং উল্লেখযোগ্যভাবে কমেছে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে গ্রাহকদের মধ্যে।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর তথ্য অনুযায়ী, শনিবার দুপুর আড়াইটার দিকে ৪২২ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

অন্যদিকে, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর আওতাধীন এলাকায় ৩০৭ মেগাওয়াট চাহিদার বিপরীতে শতভাগ বিদ্যুৎ সরবরাহ থাকায় কোনও লোডশেডিং করতে হয়নি।

তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সরকারি ছুটির কারণে শিল্পকারখানার বিদ্যুতের চাহিদা তুলনামূলক কম থাকায় সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সুবিধা হয়েছে। তারপরও সপ্তাহখানেক আগের অবস্থার তুলনায় বর্তমান পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

সাভারের শিমুলতলা এলাকার বাসিন্দা পারভীন আক্তার বলেন, ‘গত দুই দিন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। সপ্তাহখানেক আগে পরিস্থিতি এতটাই দুর্বিষহ ছিল যে দৈনন্দিন যাবতীয় কার্যক্রম ব্যাহত হচ্ছিল। গড়ে দিনে ৮-১০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছিল। এক ঘণ্টা পরপর এক ঘণ্টা বিদ্যুৎ থাকতো না।’

জামসিং এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ‘বিদ্যুতের পরিস্থিতি এখন কিছুটা ভালো। তবে এক সপ্তাহ আগেও পরিস্থিতি যতটা ভয়াবহ ছিল।’

ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-৩-এর সিনিয়র মহাব্যবস্থাপক আক্তারুজ্জামান লষ্কর বলেন, ‘আজ আমাদের মোট চাহিদার বিপরীতে মাত্র ২২ মেগাওয়াট লোডশেডিং ছিল। চাহিদা ছিল ৪২২ মেগাওয়াট। ১ জুলাই থেকে সরবরাহ বেশ ভালো রয়েছে, তবে এক সপ্তাহ আগে পরিস্থিতি বেশ খারাপ ছিল। দিনে সর্বোচ্চ ১২৫ মেগাওয়াট পর্যন্ত আমরা সে সময় লোডশেডিং পেয়েছি ‘

তিনি আরও জানান, ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-৩-এর আওতাধীন এলাকায় প্রতিদিন গড়ে প্রায় ৪৮০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকে।

/এমএএ/
সম্পর্কিত
গভীর রাতে ডেকে নিয়ে আমাদের কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখা হয়
বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার
সুযোগ এলেই জ্বালানির দাম কমিয়ে স্বস্তিতে আনা হবে: প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
খামেনির আদর্শ ছড়িয়ে দিচ্ছে ঐক্য ও প্রতিরোধের বার্তা: পেজেশকিয়ান
খামেনির আদর্শ ছড়িয়ে দিচ্ছে ঐক্য ও প্রতিরোধের বার্তা: পেজেশকিয়ান
ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় ‘বাংলা কিউআর’
ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় ‘বাংলা কিউআর’
এমবাপ্পেকে থামাবে কে?
এমবাপ্পেকে থামাবে কে?
সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর থ্রিডি ছবি ব্যবহার নিষিদ্ধ
সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর থ্রিডি ছবি ব্যবহার নিষিদ্ধ
সর্বাধিক পঠিত
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
মির্জা আব্বাসের সঙ্গে দেখা করে যা জানালেন বিএনপি নেতা আলাল
মির্জা আব্বাসের সঙ্গে দেখা করে যা জানালেন বিএনপি নেতা আলাল
চার দেশ ঘুরে ৪৪ বছর পর ফিরলেন হারিয়ে যাওয়া নুরু মিয়া
চার দেশ ঘুরে ৪৪ বছর পর ফিরলেন হারিয়ে যাওয়া নুরু মিয়া