পাবনায় এক ব্যক্তিকে হত্যা

পাবনা প্রতিনিধি
০৯ জুলাই ২০২৬, ০৯:৩৮ আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৮

পাবনার চাটমোহর উপজেলায় নাছের আলী (৪৫) নামে এক ভ্যানচালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের ভক্তের বোয়ালমারী কবরস্থানের পাশের সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নাছের আলী উপজেলার টলটলিপাড়া গ্রামের মৃত খোরশেদ প্রামাণিকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার মাগরিবের নামাজ আদায় করে ভ্যান নিয়ে বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন নাছের আলী। রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার ভক্তের বোয়ালমারী কবরস্থানের পাশের সড়কে একটি বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কাছে গিয়ে তারা দেখতে পান, ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। স্থানীয়রা দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে চাটমোহর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এলাকাবাসীর দাবি, নাছের আলী ছিলেন একজন সাধারণ, পরিশ্রমী ও নিরীহ মানুষ। তার সঙ্গে কারও শত্রুতার কথা জানা যায়নি। পুলিশ ঘটনার বিভিন্ন দিক গুরুত্ব দিয়ে তদন্ত করছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য একাধিক টিম মাঠে কাজ করছে। আশা করছি, দ্রুতই এ ঘটনার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি