পাহাড়ি ঢলে তলিয়ে গিয়ে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ জুলাই ২০২৬, ১৭:৩৭ আপডেট : ১০ জুলাই ২০২৬, ২০:০৪

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামে এবং একই ইউনিয়নের রত্নপুর এলাকায় এ ঘটনা ঘটে।

গত পাঁচ দিনের অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁশখালী উপজেলার অধিকাংশ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।

প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ ইলশা গ্রামের কামাল উদ্দিনের আট বছর বয়সী সন্তান আশিক সকাল সাড়ে ১১টার দিকে পানিতে ডুবে মারা যায়। শিশুটি সকালে বাড়ির বাইরে গেলে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

অপরদিকে, রত্নপুর এলাকায় পানিতে ডুবে মারা গেছে ১১ বছর বয়সী এক শিশু। থানা পুলিশ এ শিশুটির নাম-পরিচয় জানাতে পারেনি।

এ প্রসঙ্গে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘আজ সকালে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে বলে শুনেছি। তবে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য পাইনি। উপজেলার বেশির ভাগ এলাকা এখনও পানির নিচে।’

/এমএএ/
সম্পর্কিত
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
দুর্গাপূজার টানা ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত দেশের পর্যটনকেন্দ্রগুলো
মৈনপাটের পথে, পাহাড়-ঝরনা আর বৌদ্ধমঠে ভরা অনন্য ঠিকানা
সর্বশেষ খবর
চাকরির বাইরেও আয়ের সুযোগ বাড়াতে লিংকডইনে নতুন ফিচার
চাকরির বাইরেও আয়ের সুযোগ বাড়াতে লিংকডইনে নতুন ফিচার
জলজ ভাবনায় হারিয়ে যেতে বসা নদী ও জীবন-সংস্কৃতির আখ্যান
গুলশান-বনানী পূজামণ্ডপ জলজ ভাবনায় হারিয়ে যেতে বসা নদী ও জীবন-সংস্কৃতির আখ্যান
লন্ডনে রাস্তায় অচেতন অবস্থায় উদ্ধার আবুধাবির রাজপরিবারের নারী
লন্ডনে রাস্তায় অচেতন অবস্থায় উদ্ধার আবুধাবির রাজপরিবারের নারী
‘সন্ধ্যায় এই সড়কে এলে মনে হয় ভুল করে বাজারে ঢুকে পড়েছি’
মোহাম্মদপুর তিন রাস্তার মোড় ‘সন্ধ্যায় এই সড়কে এলে মনে হয় ভুল করে বাজারে ঢুকে পড়েছি’
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’