ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

ঝালকাঠি প্রতিনিধি
১৩ এপ্রিল ২০১৬, ১৯:৩১আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ১৯:৩১

ঝালকাঠি ঝালকাঠিতে ছাত্রী ধর্ষণের ঘটনায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজু মল্লিকসহ দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বুধবার ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে উপস্থিত হয়ে ওই ছাত্রী এই নালিশি মামলা দায়ের করেন। এ সময় আদালত ঝালকাঠি সদর থানার ওসিকে সরাসরি এজাহার রেকর্ড করার নির্দেশ দেন। ধর্ষিতার পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট ফয়সাল খান।
এদিকে মামলা তুলে নিতে রাজু মল্লিক হুমকি দেওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে ওই ছাত্রীর পরিবার। তবে ঝালকাঠি পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা ইতোমধ্যে ছাত্রীর সঙ্গে আলোচনা করে ঘটনার বিবরণ শুনে আইনগত সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।
এ বিষয়ে রাজু মল্লিক প্রেমের সম্পর্কের কথা স্বীকার করলেও ধর্ষণের কথা অস্বীকার করেন। তিনি বলেন, ওই ছাত্রী ও তার অভিভাবকের সঙ্গে এ বিষয়ে মীমাংসা হয়ে গেছে। তবে ওই কলেজ ছাত্রী এ ঘটনায় রাজুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মামলার বিবারণী থেকে জানা যায়, আসামি রাজু মল্লিক ২০১৪ সালে ওই ছাত্রীর মোবাইল নম্বর সংগ্রহ করে যোগাযোগ শুরু করে। এক পর্যায় রাজুর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১ লাখ টাকা দাবি করলে গত ২১ জানুয়ারি ৫০ হাজার টাকা দেন ওই ছাত্রীর পরিবার। গত ২০ ফেব্রুয়ারি বিয়ের প্রস্তাব দিয়ে পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার নাম করে ওই ছাত্রীকে বাসায় নিয়ে যায় রাজু। এ সময় বাসায় কেউ না থাকায় ওই ছাত্রীকে ধর্ষণ করে তার নগ্ন ছবি মোবাইলে ধারণ করেন। এ সময় রাজু বিষয়টি কাউকে জানালে ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে বাসায় ফিরে ধর্ষিত ছাত্রী তার বাবা-মার কাছে ঘটনা প্রকাশ করেন। ২২ ফেব্রুয়ারি বিষয়টি রাজুর বাবামাকে জানালে তারা ওই ছাত্রীকে পুত্রবধূ করার আশ্বাস দেয় কিন্তু পরে তা করেননি। এরপর গত ১২ এপ্রিল থানায় মামলা দায়ের করতে গেলে বিলম্ব হওয়ায় আদালতে মামলা করেন।
/এসএনএইচ/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম