মঙ্গলের প্রত্যাশায় সারাদেশে বর্ষবরণ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ এপ্রিল ২০১৬, ১৯:৫৮আপডেট : ১৪ এপ্রিল ২০১৬, ১৯:৫৮

চাঁপাইনবাবগঞ্জে মঙ্গল শোভাযাত্রা নানা আয়োজনের মধ্য দিয়ে সারাদেশে বর্ষবরণের উৎসব চলল বিকেল পর্যন্ত। প্রচণ্ড গরম উপেক্ষা করে সব বয়সের মানুষ সকাল থেকেই মেতে ওঠে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপনে।

আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, শুভ ও কল্যাণকে স্বাগত জানিয়ে সকালে নারায়ণগঞ্জে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, চারুকলা ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শোভাযাত্রায় ছিল প্রাণের উন্মাদনা।

কালো রঙের মায়ের কোলে কালো পুতুল ও সুন্দরবন রক্ষার দাবিতে বাংলা নববর্ষকে বরণে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট ও নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ‘ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো’ স্লোগানে বর্ষবরণের আলাদা মঙ্গল শোভাযাত্রা বের করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলা।

বেনাপোল, যশোর যশোর প্রতিনিধি জানান, অশুভ শক্তি রুখে দেওয়ার প্রত্যয় নিয়ে যশোরে হয় বর্ষবরণের অনুষ্ঠান। উদীচী যশোরের শিল্পীরা ভোর সাড়ে ৬টায় পৌর উদ্যানে ‘প্রভাত বীণা তব বাজে’ গান ও নৃত্যের মাধ্যমে নববর্ষকে বরণ করে নেন। এরপর এসে হে বৈশাখসহ লোকজ গানের মূর্চ্ছনায় মুগ্ধ হন দর্শক। পরে সকাল সাড়ে ৮টায় যশোর কালেক্টরেট চত্বর থেকে বের হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। যশোরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, চারুপীঠ, চারুতীর্থসহ যশোরের বিভিন্ন সংগঠনের কর্মীসহ সর্বস্তরের মানুষ এ শোভাযাত্রায় অংশ নেয়।

চারুপীঠের অধ্যক্ষ মাহবুব জামাল শামীমের নেতৃত্বে শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল উৎসব নৃত্য। শোভাযাত্রা চলাকালে শহরের তিনটি স্পটে উৎসব নৃত্য পরিবেশন করা হয়।

বেনাপোল প্রতিনিধি জানান, ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও যশোরের শার্শা উপজেলাসহ বেনাপোলে পহেলা বৈশাখ পালিত হচ্ছে। বেনাপোল পৌরসভার আয়াজনে পৌর মেয়র আশরাফুল আলম লিটনের নেতৃত্বে সকালে মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ কয়েক হাজার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

আরও পড়ুন: হেফাজতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বৈশাখ উদযাপনে নারীরা

নারায়ণগঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, ‘নিয়মিত হাঁটুন, সুস্থ্য থাকুন, মাদককে না বলুন’ এ স্লোগান নিয়ে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী প্রভাতী সংঘ কালেক্টরেট চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। এতে নেতৃত্ব দেন অধ্যক্ষ আব্দুল আজিজ সরকার ও জাহাঙ্গীর আলম রতন।

এছাড়া জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, একক সংঘ, জেলা আইনজীবী সমিতি, অরুনিমা সঙ্গীত একাডেমিসহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও পেশাজীবী সংগঠন বাংলা নববর্ষ পালন করছে।

আমাদের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, অসাম্প্রদায়িক বাঙালির সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ঢাক-ঢোল, ও বাদ্য’র মধ্য দিয়ে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। বর্ণিল সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে বর্ষবরণের মূল আয়োজন সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়।

এদিকে, জেলা প্রশাসন ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে।

আরও পড়ুন: আমি কাউকে ইলিশ খেতে নিষেধ করিনি: প্রধানমন্ত্রী

সাতক্ষীরা আমাদের সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরায় পহেলা বৈশাখ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শহীদ আব্দুর রাজ্জাক পার্কে তিন দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম রিফাত আমিন, পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহতেশামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরুণ কুমার মণ্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন, জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ আব্দুল সাদী।

এদিকে, জেলা পুলিশ সুপারের আয়োজনে পুলিশ লাইন্সে চলছে আট দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠান ও বৈশাখী মেলা।
আমাদের বাগেরহাট প্রতিনিধি জানান, নববর্ষ উপলক্ষে সকালে বাগেরহাট স্টেডিয়াম থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব ডা. মোজাম্মেল হোসেন বেলুন ও কবুতর উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন। পরে বাগেরহাট জেলা পরিষদ চত্বরে সাত দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। মেলায় প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম, পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্লা। এছাড়া বাগেরহাট জেলা কারাগার, হাসপাতাল ও সরকারি শিশু সদনে বাঙালি খাবার পরিবেশন করা হয়।

আমাদের মানিকগঞ্জ প্রতিনিধি জানান, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মানিকগঞ্জে পালিত হচ্ছে বাংলা নববর্ষ। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ছায়াবিধি মঞ্চে শুরু হয় বাংলা বর্ষকে বরণ করে নিতে সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে শহরে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। এছাড়া মানিকগঞ্জ পৌরসভার পক্ষ থেকে পৃথক বৈশাখী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এছাড়া মেহেরপুর, নড়াইল, লক্ষ্মীপুর, নরসিংদী, নওগাঁ, কুষ্টিয়া, ঝিনাইদহ, খুলনা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, বগুড়া, রাজশাহীসহ সব জেলা, উপজেলায় উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ।

আরও পড়ুন: বর্ষবরণে কদর কমেছে পান্তা- ইলিশের

/বিটি/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম